ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ দীপিকা-রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন তানোরের একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ ডিসি কাজী শহিদুল ইসলামের মহানুভবতা ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ

অভিনব কায়দায় হেরোইন পাচারকালে গোদাগাড়ীতে দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৬:৫৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৬:৫৬:৪৫ অপরাহ্ন
অভিনব কায়দায় হেরোইন পাচারকালে গোদাগাড়ীতে দুই মাদক কারবারি গ্রেফতার অভিনব কায়দায় হেরোইন পাচারকালে গোদাগাড়ীতে দুই মাদক কারবারি গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।
 
শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ সিজার আহম্মেদ নয়ন (২৫) ও আমরুল মৃধা (৫০)।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে দুইজন মাদক কারবারী মোটরসাইকেলযোগে হেরোইন নিয়ে রাজশাহীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গোপালপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়।
 
চেকপোস্ট চলাকালে বর্ণীত একটি মোটরসাইকেল আরোহীদের থামানো হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হেরোইন বহনের কথা স্বীকার করে।

এ সময় তাদের পরিহিত লুঙ্গির ভেতরে দুই পায়ের উরুর সঙ্গে অভিনব কায়দায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুই প্যাকেটে ১৮৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক