ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হাইতিকে হারানোর পরেই আশার আলো ব্রাজ়িল শিবিরে, স্কটল্যান্ড ম্যাচে খেলতে পারেন নেমার, তবে চিন্তা রাফিনহার চোট

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৬:৫৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৬:৫৮:৫৫ অপরাহ্ন
হাইতিকে হারানোর পরেই আশার আলো ব্রাজ়িল শিবিরে, স্কটল্যান্ড ম্যাচে খেলতে পারেন নেমার, তবে চিন্তা রাফিনহার চোট হাইতিকে হারানোর পরেই আশার আলো ব্রাজ়িল শিবিরে, স্কটল্যান্ড ম্যাচে খেলতে পারেন নেমার, তবে চিন্তা রাফিনহার চোট
হাইতি ম্যাচের জন্য দলের সঙ্গে ফিলাডেলফিয়া যাননি নেমার। থেকে গিয়েছিলেন নিউ জার্সিতেই। স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজ়িল শিবিরে আশার আলো। কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, স্কটল্যান্ড ম্যাচে নেমারকে পাওয়া যাবে। পাশাপাশি আনচেলোত্তি এটাও স্পষ্ট করেছেন, গ্রুপের শীর্ষে শেষ করাই তাঁদের লক্ষ্য।

এক মাস আগে শেষ বার ফুটবলমাঠে নেমেছিলেন নেমার। তার পর থেকেই চোটের কারণে বাইরে রয়েছেন। শুক্রবার রাতে আনচেলোত্তি বলেন, “নেমার কাল (শনিবার) একা একাই অনুশীলন করবে। সোমবার গোটা দলের সঙ্গে অনুশীলন করবে। স্কটল্যান্ড ম্যাচে ওকে পাওয়া যাবে।”

মরক্কোর সঙ্গে সমান হলেও গোল পার্থক্যে গ্রুপ শীর্ষে রয়েছে ব্রাজ়িল। সেই স্থানেই যে ব্রাজ়িল শেষ করতে চায়, তা জানিয়ে দিয়েছেন আনচেলোত্তি। তাঁর কথায়, “আমরা স্কটল্যান্ডকে ছিটকে দেওয়ার কথা ভাবছি না। আমরা ভাল খেলার কথা ভাবছি। নিজেদের উন্নতি করার কথা ভাবছি। যদি গ্রুপের প্রথম স্থানে পৌঁছতে পারি, তা হলে ভবিষ্যতে আমাদেরই ভাল হবে। তাই স্কটল্যান্ড ম্যাচের জন্য ভাল করে প্রস্তুতি নিতে হবে।”

এ দিকে, হাইতি ম্যাচের প্রথমার্ধেই খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যান রাফিনহা। তার আগে তাঁর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ব্রাজ়িল প্রথমার্ধেই তিন গোল দিয়ে ফেলায় সাবধানতার জন্যই রাফিনহাকে তুলে নেওয়া হল কি না, তা বোঝা যায়নি।

ম্যাচের পর আনচেলোত্তি বলেন, “কাল রাফিনহার পরীক্ষা করা হবে। এই মুহূর্তে আমার কিছু জানা নেই। রায়ানকে নামিয়েছিলাম কারণ, অনুশীলনে ও নজর কেড়েছে। রাফিনহার থেকে পুরোপুরি আলাদা ঘরানার ফুটবলার।” রাফিনহার সতীর্থ লুকাস পাকুয়েতা বলেছেন, “আমরা সবাই চিন্তিত। আশা করি গুরুতর চোট লাগেনি। এখনও আমরা কিছু জানি না।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী