ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গুঞ্জন ছিল চার হাত এক হওয়ার! তার আগেই ছন্দপতন, প্রেম ভাঙল ধনুষ ও মৃণালের?

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৭:১৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৭:১৩:২৯ অপরাহ্ন
গুঞ্জন ছিল চার হাত এক হওয়ার! তার আগেই ছন্দপতন, প্রেম ভাঙল ধনুষ ও মৃণালের? গুঞ্জন ছিল চার হাত এক হওয়ার! তার আগেই ছন্দপতন, প্রেম ভাঙল ধনুষ ও মৃণালের?
বছরের শুরু থেকেই ছিল গুঞ্জন। অভিনেত্রী মৃণাল ঠাকুরের নাকি বিয়ে! দক্ষিণী চলচ্চিত্রজগতের জনপ্রিয় তারকা ধনুষের সঙ্গে নাকি গোপনে প্রেম করছেন তিনি। অভিনেত্রীর ‘সন অফ সর্দার ২’ ছবির সাফল্যের পার্টিতে আচমকাই এসে হাজির হন ধনুষ। সম্পর্কের গুঞ্জন জোরালো হয়। এখন খবর, প্রেম ভেঙেছে মৃণাল ও ধনুষের। বরাবর একে অন্যকে ‘ভাল বন্ধু’র তকমা দেওয়া জুটির সম্পর্কে নাকি চিড় ধরেছে।

২০২৪ সালের নভেম্বর মাসে তারকা অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যার সঙ্গে ধনুষের বিবাহবিচ্ছেদ হয়। তার পরেই মৃণালের সঙ্গে ধনুষের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে চারদিকে। একসঙ্গে দুই তারকাকে বহু জায়গায় দেখাও যেতে থাকে। ছড়িয়ে পড়ে তাঁদের বিয়ের গুঞ্জনও। অবস্থা এমন হয় যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিয়ের ভুয়ো ভিডিয়োও ছড়িয়ে দেওয়া হয়। মৃণাল-ধনুষ তবুও চুপ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মৃণাল জানান, তাঁর কাজেই তাঁর পরিচয় পাওয়া যাবে। তাই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে চান না। শুধু তা-ই নয়, মৃণাল চান না, তিনি কার সঙ্গে প্রেম করবেন, সেটা নিয়ে আলোচনা হোক। উল্টোদিকে ধনুষ বরাবরই চুপচাপ। সম্পর্কে সিলমোহর দেওয়া দূর অস্ত, মৃণাল প্রসঙ্গেও বরাবরই নীরব ছিলেন তিনি। যদিও তারকাদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন তাঁরা। তবে সে বিষয়ে গুঞ্জনে সিলমোহর দেওয়ার কোনও পরিকল্পনা ছিল না। মৃণাল ও ধনুষের মধ্যে নাকি ভীষণ মিল এবং একে অপরের সঙ্গে ভীষণ স্বচ্ছন্দ্য তাঁরা। কিন্তু, সেই প্রেমেও চিড় ধরেছে। তবে কেন দূরত্ব তৈরি হয়েছে তাঁদের মধ্যে, সে উত্তর এখনও অজানা।

এর আগেও একাধিক প্রেম ভেঙেছে মৃণালের। টেলিভিশন ধারাবাহিকের চিত্রনাট্যকার শরদ ত্রিপাঠীর সঙ্গে তাঁর প্রেম বহুল আলোচিত। ‘ইয়ে হ্যায় মহব্বতে’, ‘কসৌটি জ়িন্দেগি কে ২’-এর মতো একাধিক ধারাবাহিকের চিত্রনাট্য রচনা করেছেন শরদ। শোনা যায়, তাঁর সঙ্গে তিন থেকে চার বছর ধরে সম্পর্কে ছিলেন মৃণাল। এক রিয়্যালিটি শোয়ে তাঁদের সম্পর্কের কথা জানাজানি হয়। কানাঘুষো শোনা যায়, মৃণাল অভিনেত্রী হতে চান জেনে নাকি আপত্তি জানিয়েছিল শরদের পরিবার। ২০১৭ সালে শরদের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিলেন নায়িকা। যদিও বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি। তার পর এক প্রবাসী ভারতীয়ের সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন শোনা যায়। তিনিও খুব রক্ষণশীল মানসিকতার ছিলেন বলেই নাকি প্রেম ভেঙে বেরিয়ে আসেন অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ