ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৭:৩৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৭:৩৭:৩৬ অপরাহ্ন
গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে (ইউপি) অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় গুরুত্বপূর্ণ একটি খাল পুনঃখনন কাজ পরিদর্শন করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে এই প্রকল্পের অধীনে উপজেলার ‘চব্বিশনগর বোয়ালা বিল হতে দমদমা পর্যন্ত খালটির পুনঃখনন কাজ চলমান রয়েছে।

জানা গেছে, শনিবার (২০ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান মাঠ পর্যায়ে এই উন্নয়নমূলক কাজ পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে মহাপরিচালক কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন। তিনি প্রকল্প এলাকার শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন। একই সঙ্গে প্রকৃত অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এ সময় মহাপরিচালকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মমিনুল ইসলাম।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষে উপস্থিত ছিলেন রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান টিটুসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, বরেন্দ্র অঞ্চলের এই ঐতিহ্যবাহী খাড়িটি পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত হবে। এতে স্থানীয় কৃষিক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী