ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ১১:১২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ১১:১২:৩৩ অপরাহ্ন
বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স
বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমš^য় জোরদারের লক্ষ্যে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহীর সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মালেক।

কনফারেন্সে বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি কমানো এবং দ্রুত বিচার কার্যক্রম নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মালেক সমন জারি, গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া তামিল, পুলিশ কর্তৃক মামলার সাক্ষী আদালতে উপস্থিতকরণ, সাক্ষীদের নিরাপত্তা, তদন্ত ও ইনকোয়ারির প্রতিবন্ধকতা দূরীকরণ, মেডিকেল সার্টিফিকেট, ময়নাতদন্ত প্রতিবেদন, ফরেনসিক ও ভিসেরা রিপোর্ট দ্রুত প্রাপ্তি, আলামত আদালতে উপস্থাপন এবং বিচারাধীন আসামিদের যথাসময়ে আদালতে হাজির করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকল স্টেকহোল্ডারের পারস্পরিক সহযোগিতা ও সমš^য়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।

কনফারেন্সে রাজশাহী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সকল ম্যাজিস্ট্রেট, পিবিআই পুলিশ সুপার, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা প্রশাসনের প্রতিনিধি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি, র‌্যাব, বিজিবি, সিআইডি, ডিবি পুলিশ, কারা কর্তৃপক্ষ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর, প্রবেশন অফিসার এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী