ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বিক্রয় উৎকর্ষতায় এস এ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীদের সম্মাননা

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৬:৪৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৬:৪৫:০৩ অপরাহ্ন
বিক্রয় উৎকর্ষতায় এস এ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীদের সম্মাননা বিক্রয় উৎকর্ষতায় এস এ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীদের সম্মাননা
এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত সেলস সামিট-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সম্প্রতি কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিবেশক, বিক্রয়কর্মী ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আরেফিন আলম।

সেলস সামিটে বিভিন্ন বিক্রয় কার্যক্রমে অসামান্য অবদান রাখা সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় তাদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও প্রতিষ্ঠানের উন্নয়নে অবদানের প্রশংসা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ আরেফিন আলম বলেন, উন্নত সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ বিক্রয় দল গঠনের মাধ্যমে গ্রাহকসেবার মান আরও বৃদ্ধি করা হবে। একই সঙ্গে দেশের আরও বেশি মানুষের কাছে এস এ গ্রুপের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, বিক্রয় কৌশল ও বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। উৎসবমুখর পরিবেশে সেলস সামিট-২০২৬ এর সমাপনী পর্ব শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী