ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাতের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইরান ও বেলজিয়াম

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৮:২৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৮:২৪:৪৬ অপরাহ্ন
রাতের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইরান ও বেলজিয়াম রাতের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইরান ও বেলজিয়াম
বিশ্বকাপের গ্রুপ পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই। প্রথম ম্যাচের পর এবার আসল পরীক্ষায় বেলজিয়াম। একটা ভুল করলে কঠিন হয়ে যাবে নক আউটের পথ। প্রতিপক্ষ ইউরোপের এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরান। দুই দলের জন্যই এই ম্যাচের ফল হতে পারে নকআউটের সমীকরণ বদলে দেয়ার মতো। তাই লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অপেক্ষা করছে হাড্ডাহাড্ডি লড়াই।

নতুন প্রজন্মের বেলজিয়াম এখন গড়ে উঠছে তরুণ আর অভিজ্ঞদের সমন্বয়ে। তবে, প্রথম ম্যাচে তাদের পারফরম্যান্স কিছুটা হতাশাজনক ছিল। ম্যাচের শুরুতে গোল হজম, সমতায় ফেরা গোলটা হয়েছে আত্মঘাতী। ইরানকে থামাতে কেবিন ডি ব্রইনা-লুকাকুদের আরও দায়িত্বশীল হতে হবে। বল দখলে রেখে আক্রমণ গড়ে তোলাই হবে বেলজিয়ামের মূল কৌশল।

অন্যদিকে ইরান বরাবরের মতোই শৃঙ্খলাবদ্ধ এবং সংগঠিত দল। তাদের সবচেয়ে বড় শক্তি দ্রুত কাউন্টার অ্যাটাক। অভিজ্ঞ মেহদি তারেমি সামনে থাকলে যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। মাঝমাঠে সাঈদ এজাতোলাহ ও আলিরেজার অভিজ্ঞতা ইরানকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। শক্তিশালী ডিফেন্স আর দলগত খেলাই তাদের সবচেয়ে বড় অস্ত্র। তবে, ইরানের জন্য বড় দুশ্চিন্তা ভ্রমণ ক্লান্তি। ম্যাচ খেললেও যুক্তরাষ্ট্রে তাদের থাকার অনুমতি নেই। মেক্সিকো থেকে ভ্রমণ করে খেলতে হচ্ছে তাদের।

এ ম্যাচে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়াম। তবে বিশ্বকাপে ইরান বারবার প্রমাণ করেছে, বড় দলকে চাপে ফেলতে জানে তারা। তাই এই ম্যাচে শুধু তারকাদের লড়াই নয়; ইউরোপীয় আক্রমণাত্মক ফুটবলের বিপক্ষে এশিয়ার সংগঠিত রক্ষণ, এই দ্বৈরথই হতে পারে ম্যাচের আসল আকর্ষণ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী