ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সুইৎজারল্যান্ডে আমেরিকা-ইরান বৈঠক শুরু! লেবাননে হামলা না থামলে চূড়ান্ত চুক্তিসই নয়

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৮:৪৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৬:০৮:৪৬ অপরাহ্ন
সুইৎজারল্যান্ডে আমেরিকা-ইরান বৈঠক শুরু! লেবাননে হামলা না থামলে চূড়ান্ত চুক্তিসই নয় সুইৎজারল্যান্ডে আমেরিকা-ইরান বৈঠক শুরু! লেবাননে হামলা না থামলে চূড়ান্ত চুক্তিসই নয়
আমেরিকার সঙ্গে বৈঠকে বসার আগে নিজেদের অবস্থান বুঝিয়ে দিল ইরান। রবিবার বিকেল সুইৎজারল্যান্ডে বৈঠকে বসেছেন আমেরিকা এবং ইরান। তবে ইরানের স্পষ্ট বক্তব্য, লেবাননে ইজরায়েলি হামলা বন্ধ না-হলে পরবর্তী পর্যায়ের আলোচনা সম্ভব নয়। এই শর্তেই আমেরিকার সঙ্গে বৈঠকে বসেছে তারা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, বোঝাপড়া চূড়ান্ত করে পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু করার আগে লেবাননে শান্তি ফেরাতে হবে। লেবাননে সংঘর্ষবিরতি বাস্তবায়িত না-হলে পরবর্তী পর্যায়ের আলোচনা সম্ভব নয়। উল্লেখ্য, আমেরিকা-ইরান চূড়ান্ত সমঝোতার পথে অন্যতম কাঁটা হয়ে দাঁড়িয়েছে লেবানন সমস্যা। লেবাননে দীর্ঘ দিন ধরেই সক্রিয় ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা। তাদের সঙ্গে সংঘর্ষ চলছে আমেরিকার ‘বন্ধুরাষ্ট্র’ ইজরায়েলের।

সম্প্রতি আমেরিকা-ইরানের মধ্যে স্বাক্ষরিত মউয়ে বলা হয়েছে, লেবানন-সহ সর্বত্র সংঘর্ষবিরতি কার্যকর হবে। কিন্তু তা মানতে নারাজ ইজরায়েল। সংঘর্ষবিরতি ঘোষণার পরেও তারা লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় রবিবার বিকেলে (ভারতীয় সময়ে) সুইৎজারল্যান্ডের বারগেনস্টকে বৈঠকে বসেছে আমেরিকা এবং ইরান। মধ্যস্থতাকারী হিসাবে রয়েছে পাকিস্তান এবং কাতারও। ওই বৈঠক শুরুর ঠিক আগেই সমাজমাধ্যম পোস্টে তেহরানের অবস্থান স্পষ্ট করে দেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমায়েল বাঘেই।

সমাজমাধ্যমে বাঘেই লেখেন, “যুদ্ধ বন্ধ করার বিষয়ে গত ১৮ জুন স্বাক্ষরিত মউয়ে উল্লিখিত শর্তগুলির কতটা বাস্তবায়িত হচ্ছে, তা নিয়ে আলোচনার জন্য সুইৎজারল্যান্ডে বৈঠক হচ্ছে।” তাঁর দাবি, মউয়ের বেশ কিছু অংশ কতটা বাস্তবায়িত হচ্ছে, তার উপর নির্ভর করছে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা। এর মধ্যে প্রথম অনুচ্ছেদেই রয়েছে লেবানন-সহ সর্বত্র যুদ্ধ বন্ধ করার বিষয়। সেটি বাস্তবায়িত না-হলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। বাঘেই আরও লেখেন, মূলত তিনটি লক্ষ্য নিয়ে রবিবার বৈঠকে বসছে ইরান। প্রথমত, লেবানন সমস্যার সমাধান। দ্বিতীয়ত, ইরানের তেল রফতানি সংক্রান্ত বিষয়। তৃতীয়ত, ইরানের ‘ফ্রিজ়’ হওয়া সম্পদ ছাড়ানো।

উল্লেখ্য, লেবাননে হামলার বিরোধিতায় শনিবারই ইরান ঘোষণা করে দেয়, তারা ফের হরমুজ় বন্ধ করে দিচ্ছে। যদিও আমেরিকার দাবি, তাদের কাছে হরমুজ় বন্ধ হওয়ার কোনও খবর নেই। এ সবের মধ্যেই ইরানি সূত্রে রয়টার্স জানায়, লেবাননে সংঘর্ষবিরতি বাস্তবায়িত না-হলে হরমুজ় খোলা হবে না। অন্য দিকে, ইজ়রায়েলও পিছু হটতে চাইছে না। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাট্‌জ় জানিয়েছেন, লেবাননে কোনও প্রকার ঝুঁকির মুখে প্রয়োজনীয় পদক্ষেপ করার ক্ষেত্রে বাহিনীর উপর কোনও নিষেধাজ্ঞা নেই। ইজ়রায়েলি বাহিনী এখনও লেবাননে রয়েছে, তা-ও জানিয়ে দিয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী