ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৬:১১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৬:১১:১৮ অপরাহ্ন
রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২ জুন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মাদকদ্রব্যের অবৈধ বিক্রয় ও সেবন প্রতিরোধে কঠোর নজরদারি, চুরি-ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ, আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন এবং পৌর শহরের প্রধান সড়কগুলোতে যানজট কমানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও জনদুর্ভোগ লাঘব ও নাগরিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান-এর প্রতিনিধি ও বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, বিজিবির পাবর্তীপুর ক্যাম্পের নায়েক সুবেদার মোখলেসুর রহমান, জগদ্দল ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, শরৎ চন্দ্র, জিতেন্দ্রনাথ, আব্দুল বারী, আবুল হোসেন, প্যানেল চেয়ারম্যান হেদায়েতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব (পুরাতন)-এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী এবং রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম প্রমুখ।

বক্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী