ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমানের হাত থেকে ঐশ্বর্যকে বাঁচাতে নিয়োগ করা হয়েছিল দেহরক্ষী সুখবর দিলেন সালমান, ফিরছে চুলবুল পাণ্ডে বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে কারোলিন লিভিট নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে কাঁদছে কৃষক রাণীশংকৈলে শীত আসার আগেই ৫০০ দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলায় গ্রেফতার ৩ নাচোলে সার পাচারে জড়িত ডিলারেরা ধরাছোঁয়ার বাইরে রাণীশংকৈলে নাশকতা মামলায় গ্রেপ্তার-৩ নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি সুইটের মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড রাজশাহীর প্রচারে কনটেন্ট ক্রিয়েটরদের আহ্বান রিটনের খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে: ভূমিমন্ত্রী মিনু পাগলা মসজিদের দানবাক্সে মিললো স্বর্ণের চামচ ও বাটি বগুড়ায় টানা বৃষ্টিতে হেলে পড়েছে কৃষকের কষ্টে ফলানো ফসল আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি

পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৬:৩৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৬:৩৪:৪১ অপরাহ্ন
পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পাবনায় এসেট প্রকল্পের অর্থায়নে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২জুন) সকাল ১০টায় পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের হল রুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সামসাদ খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোকসেদুল আলম, পাবনা ডাইনামিক সান পাওয়ার প্রাইভেট লিমিটেডের প্লান্ট ম্যানেজার মো. জহুরুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী হাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. হুমায়ুন কবির এবং সেমিনারে আলোচনা করেন, নদী গবেষক ড. মনসুর আলম, পাবনা সাইদ সাইমন এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদুল ইসলাম।

বক্তব্যকালে আলোচকবৃন্দ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের মূল চালিকাশক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা, এটি চতুর্থ শিল্প বিপ্লবের মস্তিষ্ক। বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন খুঁজে বের করা, ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়া এবং মানুষের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এআইকে এই বিপ্লবের কেন্দ্রে স্থাপন করেছে। চতুর্থ শিল্প বিপ্লবে প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে।

অনুষ্ঠানে পাবনার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যকর্মী উপস্থত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার