ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৭:৩৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৭:৩৪:৩৩ অপরাহ্ন
কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম
সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু আদালতে জানিয়েছেন, তিনি কারাগারে দুটি খাতায় তার বিরুদ্ধে থাকা মামলাসংক্রান্ত তথ্য সংরক্ষণ করছেন। এ মন্তব্যকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সোমবার (২২ জুন) রাজধানীর বংশাল থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ কথা বলেন হাসানুল হক ইনু।

শুনানিতে তিনি দাবি করেন, কারাগারে তিনি একটি লাল ও একটি সবুজ খাতা ব্যবহার করে মামলার অগ্রগতি, আদালতের আদেশ এবং শুনানিতে আইনজীবীদের বক্তব্য নথিভুক্ত করছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইনুর এই বক্তব্যে মামলার বিভিন্ন দিক সংরক্ষণের বিষয় উঠে এসেছে বলে আদালতকে অবহিত করা হয়।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে, এ ধরনের মন্তব্য আদালতের ওপর পরোক্ষ চাপ বা হুমকির ইঙ্গিত বহন করতে পারে এবং এটি আদালত অবমাননার আওতায় পড়ে কি না, তা বিবেচনার দাবি রাখে।

শুনানির সময় ইনু হাজতখানায় দীর্ঘ সময় অপেক্ষায় রাখার অভিযোগ তোলেন এবং বিচার বিভাগের কার্যক্রম নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেন বলে জানা গেছে।

একই দিনে সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকেও আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার দেখানোর আবেদনের সপক্ষে যুক্তি উপস্থাপন করে।

পরে আদালতের অনুমতি নিয়ে মেনন নিজেও বক্তব্য দেন। শুনানি শেষে আদালত উভয়কে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

তবে হাসানুল হক ইনুর বক্তব্য আদালত অবমাননার পর্যায়ে পড়ে কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে আদেশ দেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল মোড়ে একটি মিছিলে অংশ নেওয়ার সময় মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি গত বছরের ১ জানুয়ারি বংশাল থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী