ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহীতে বিশেষ নিষেধাজ্ঞা জারি

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৪০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৪০:২৭ অপরাহ্ন
পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহীতে বিশেষ নিষেধাজ্ঞা জারি ফাইল ফটো
আগামী ২৬ জুন ১০ মুহাররম ১৪৪৮ হিজরি পবিত্র আশুরা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন নিশ্চিত করতে রাজশাহী মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরএমপির জারিকৃত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আশুরা উপলক্ষে মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ যেকোনো ধরনের ক্ষতিকারক দ্রব্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে হিংসাত্মক উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা অন্য কোনো ক্ষতিকর বস্তু বহন করা যাবে না।

এছাড়া তাজিয়া ও শোকমিছিলে দা, চাকু, কাঁচি, বল্লম, তরবারিসহ ধারালো বা আক্রমণের উপযোগী কোনো বস্তু, ব্যাগ, পোটলা, উচ্চতার ঝুঁকি তৈরি করতে পারে এমন নিশান এবং ধাতব বস্তু বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত উচ্চতার নিশান ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাইক মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জনসাধারণের ভোগান্তি ও উপদ্রব সৃষ্টি করতে পারে এমন অতিরিক্ত উচ্চ শব্দের মাইক ও স্পিকার ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

আরএমপি জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এসব নির্দেশনা কার্যকর করা হয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী