ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

টাঙ্গাইলে বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩১ শিক্ষার্থী হাসপাতালে 

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৪৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৬:৪৫:২৩ অপরাহ্ন
টাঙ্গাইলে বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩১ শিক্ষার্থী হাসপাতালে  টাঙ্গাইলে বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩১ শিক্ষার্থী হাসপাতালে 
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের নলকূপের পানি পান করে বিষক্রিয়ায় অন্তত ৩১ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। তাদের মধ্যে ২৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর অসুস্থ দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে মামুদনগর ইউনিয়নের মামুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের নলকূপের পানি পান করার পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে আরও শিক্ষার্থী অসুস্থ হলে বিষয়টি জানাজানি হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা তাদের চিকিৎসা দেন। আরও পাঁচ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের ধারণা, কৃষিজমিতে ব্যবহৃত তরল কীটনাশক কোনোভাবে নলকূপের পানিতে মিশে যাওয়ায় এ বিষক্রিয়ার ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন, শিক্ষা কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে বিদ্যালয়ের নলকূপের পানিতে বিষক্রিয়ার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, টিউবওয়েলের পানির কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে কি-না তা নিশ্চিত হতে পানি পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনার পর বিদ্যালয়ের ওই টিউবওয়েলের পানি ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী