ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল

বগুড়ায় গৃহবধূর গোসলের গোপন ভিডিও ফাঁস

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৭:০৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:০৮:০৯ অপরাহ্ন
বগুড়ায় গৃহবধূর গোসলের গোপন ভিডিও ফাঁস বগুড়ায় গৃহবধূর গোসলের গোপন ভিডিও ফাঁস
বগুড়ার ধুনট উপজেলায় এক গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুজন মিয়া (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৩টার দিকে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন। অভিযুক্ত সুজন মিয়া উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর প্রতিবেশী সুজন মিয়া দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে তিনি ওই নারীর মোবাইল নম্বর চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সুজন।

অভিযোগে বলা হয়, গত ২০ মে দুপুর ২টার দিকে নিজ বাড়ির টিনশেড গোসলখানায় গোসল করছিলেন ওই গৃহবধূ। এ সময় গোপনে তার ভিডিও ধারণ করেন সুজন মিয়া। পরে ১৯ সেকেন্ডের ওই ভিডিও বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেওয়া হয়। একপর্যায়ে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগীর অভিযোগ, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সুজন মিয়া বিষয়টি জানিয়ে তাকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু তিনি সাড়া না দিলে অভিযুক্ত আরও ভিডিও ও ব্যক্তিগত ছবি ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই গৃহবধূ। পরে তিনি আইনের আশ্রয় নিয়ে থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫