ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিরিয়ার এক গির্জার ভিতরে আত্মঘাতী হামলা! নিহত কমপক্ষে ১৫

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১২:৪৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১২:৪৭:৪৪ অপরাহ্ন
সিরিয়ার এক গির্জার ভিতরে আত্মঘাতী হামলা! নিহত কমপক্ষে ১৫ ছবি: সংগৃহীত
সিরিয়ার এক গির্জায় আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। রবিবার ঘটনাটি সিরিয়ার রাজধানী দামাস্কাস শহরের একটি গির্জায় ঘটেছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নিরাপত্তা কর্মী এবং পুলিশ। সকলকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, রবিবার দামাস্কাস শহরের মার এলায়াস গির্জার ভিতরে প্রার্থনা চলাকালীন এক জন আত্মঘাতী হামলাকারী গির্জার ভিতরে প্রবেশ করে আচমকা গুলি চালাতে শুরু করেন। তার পর তিনি নিজেকে গুলি করেন। হামলাকারীর শরীরে বাঁধা ছিল বোমা। সেই বাঁধা বোমা থেকেই গির্জার ভিতরে বিস্ফোরণ হয়। এই ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নিরাপত্তা কর্মী এবং পুলিশ। সকলকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।

এই ঘটনার পর সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী ইসলামিক স্টেটের সদস্য ছিলেন। তিনি গির্জায় প্রবেশ করে, গুলি চালান এবং তার পর তার শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ হয়। তবে, এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি বলে মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী