ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দিশা-জ্যাকলিনের বিকিনি পরা দৃশ্য ‘অশ্লীল’, নিতম্বের ক্লোজ শটেও আপত্তি জানিয়ে কাঁচি সেন্সর বোর্ডের

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৭:৩৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:৩৩:৩৬ অপরাহ্ন
দিশা-জ্যাকলিনের বিকিনি পরা দৃশ্য ‘অশ্লীল’, নিতম্বের ক্লোজ শটেও আপত্তি জানিয়ে কাঁচি সেন্সর বোর্ডের দিশা-জ্যাকলিনের বিকিনি পরা দৃশ্য ‘অশ্লীল’, নিতম্বের ক্লোজ শটেও আপত্তি জানিয়ে কাঁচি সেন্সর বোর্ডের
অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তির অপেক্ষায়। সপ্তাহান্তে প্রেক্ষাগৃহে আসবেন ‘খিলাড়ি’। এই ছবির মাধ্যমে ফিরবে ‘টিপ টিপ বরসা পানি’ জুটি অক্ষয়-রবীনা। ইতিমধ্যেই ছবি মুক্তির ছাড়পত্র মিলেছে। তবে বেশ কিছু বদল আনতে হবে ছবিতে। প্রায় চোদ্দটি কাট নিয়ে ছাড়পত্র পেয়েছে এই ছবি। সেন্ট্রাল বোর্ট অফ ফিল্ম সার্টিফিকেশন ওরফে সিবিএফসি’র বেশ বড় কোপ পড়েছে অক্ষয়ের ছবিতে।

শোনা যাচ্ছে, ছবি থেকে দশ সেকেন্ডের টানা একটি দৃশ্য পুরো ছেঁটে দিতে বলা হয়েছে। ছবির উল্লেখযোগ্য একটি দৃশ্যে দিশা পটানী ও জ্যাকলিন ফার্নান্ডেজর সাহসী ঝলকেও কাঁচি চালিয়েছে সিবিএফসি। দিশা ও জ্যাকলিনের বিকিনির দৃশ্যও রাখা যাবে না বলে জানিয়েছে সেন্সর বোর্ড। নায়িকাদের নিতম্বের বিভিন্ন অ্যাঙ্গেলের শট ব্যবহার করা হয়েছে ছবিতে, যা ‘অশ্লীল’ বলে দাবি করা হয়েছে।

ছবিতে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে সিবিএফসি’র তরফ থেকে। ফলে সেই ধরনের কয়েকটি সংলাপেও কাঁচি চালিয়েছে বোর্ড। সংলাপের ক্ষেত্রে টুকরো টুকরো বদল আনা হয়েছে। নয় বাদ দিতে হবে, আর না হয় বদল আনতে হবে ছবির কিছু দৃশ্যে। তবেই মুক্তি পাবে। একটি দৃশ্যে ‘বর্ণবৈষম্যে’র বিষয়টিকে উসকে দেওয়া হয়েছে বলেও প্রশ্ন তোলা হয়েছে। ফলে কোনও ভাবেই যাতে কেউ আঘাত না পান, সেই বিষয়টিও নিশ্চিত করার জন্য ‘কালো হয়ে জন্মেছে, সে তো কয়লা’- এ হেন সংলাপ রাখা যাবে না বলেই জানিয়েছেন সিবিএফসি। এর বদলে ‘সাদা পয়দা হুয়া হ্যায়, নমুনা হুয়া হ্যায়’ রাখার নির্দেশ এসেছে। আবার ‘ইজ্জত লে লো’ সংলাপের বদলে ‘ইয়ে আপকে সাথ জানে কো…’ রাখা হয়েছে। ‘গোর্খা রেজিমেন্ট’ কথাটির বদলে ‘তুম আর্মি সে হো’ সংলাপ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। সাবটাইটেলে ‘জেনারেল’ এর বদলে ‘অফিসার’ বা ‘স্যার’ লেখার কথা বলা হয়েছে।

সিবিএফসি’র তরফে উল্লেখযোগ্য আরও একটি বদল, ‘পানি অফ কাশ্মীর’ সংলাপটিও মুছে ফেলার নির্দেশ আসে। ‘কুরবানি’ শব্দটির ব্যবহার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ‘ইয়াদ কর কুরবানি, মু মে ভর লো পানি’ সংলাপটি ছেঁটে ‘যো শহিদ হোনে যা রহা থা উসকে মু মে ভর লো পানি’ ব্যবহার করার কথা জানিয়েছে বোর্ড। একটি দৃশ্যেও নাকি অশ্লীল অঙ্গভঙ্গির নিদর্শন পেয়েছেন তাঁরা। ফলে সেই দৃশ্যও বাদ দেওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে মোট চোদ্দটি দৃশ্যে বদল আনতে হবে ‘ওয়েলকাম টু জঙ্গল’ ছবির। প্রতি বছরই নিজের মতো করে একের পর এক ছবির মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের। তবে খিলাড়ির একটি ছবিও বক্সঅফিসে ব্লকবাস্টারের তকমা পাচ্ছে না। তাই আপাতত এ বছর অক্ষয়ের তুরুপের তাস হতে পারে এই অ্যাকশন-কমেডি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী