ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত? নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন নাটোরে মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে টিকটকার তরুণী নিহত হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

চোখেই ধরা পড়বে লিভারের রোগ! কোন কোন পরিবর্তনে সতর্ক হওয়া দরকার? রইল ৩ লক্ষণ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৭:৫৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:৫৫:২৬ অপরাহ্ন
চোখেই ধরা পড়বে লিভারের রোগ! কোন কোন পরিবর্তনে সতর্ক হওয়া দরকার? রইল ৩ লক্ষণ চোখেই ধরা পড়বে লিভারের রোগ! কোন কোন পরিবর্তনে সতর্ক হওয়া দরকার? রইল ৩ লক্ষণ
চোখ অনেক সময়ে শরীরের ভিতরের নানা সমস্যার ইঙ্গিত দেয়। চিকিৎসকেরা প্রায়শই বলে থাকেন, কিছু রোগের প্রথম লক্ষণ মুখে বা চোখে ধরা পড়তে পারে। লিভারের সমস্যাও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে, লিভার গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব চোখে স্পষ্ট দেখা যেতে পারে। আর তা দেখে যদি পদক্ষেপ করা যায়, তা হলে রোগ হাতের বাইরে চলে যাওয়ার আগেই তাতে রাশ টানা যাবে।

লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করে দেওয়া, পুষ্টির প্রক্রিয়াকরণ এবং নানা ধরনের জৈব-রাসায়নিক ক্রিয়ার সঙ্গে যুক্ত লিভার। যখন লিভার ঠিক মতো কাজ করতে পারে না, তখন শরীরে কিছু বর্জ্য পদার্থ জমতে শুরু করে। এর প্রভাব চোখে দেখা যেতে পারে।

চোখের কোন কোন পরিবর্তন সঙ্কেত হতে পারে?

চোখের রং: জন্ডিস হলে চোখের সাদা অংশ বা স্ক্লেরা হলদেটে হয়ে যায়, এ কথা অনেকেরই জানা। লিভার ক্ষতিগ্রস্ত হলে বিলিরুবিন নামে একটি পদার্থ রক্তে জমতে থাকে। এর ফলেই চোখ এবং ত্বকে হলুদ আভা দেখা দেয়। তবে তা ছাড়াও চোখে যদি দীর্ঘ দিন ধরে লালচে আভা দেখা যায়, সে ক্ষেত্রেও সতর্ক হওয়া প্রয়োজন। লিভার শরীর থেকে দূষিত পদার্থ বার করতে পারে না বলে এই পরিবর্তনগুলি ঘটতে থাকে ক্রমাগত।

দৃষ্টিশক্তি: লিভার ভিটামিন এ-ও সঞ্চয় করে রাখে, যা দৃষ্টিশক্তি বৃদ্ধি করার জন্য অপরিহার্য। লিভারের কার্যকারিতা কমে গেলে ভিটামিন এ-র মাত্রাও কমে যায়। গবেষণায় দেখা গিয়েছে, লিভারের গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে ভিটামিন এ-র ঘাটতি থাকে। ভিটামিন এ-র এই ঘাটতির কারণে চোখ শুষ্ক হয়ে যেতে পারে এবং অন্ধকারে দেখতে অসুবিধা হতে পারে।

চোখের চারপাশ: চোখের আশপাশে ব্যথাহীন মাংসপিণ্ড তৈরি হওয়ার রোগকে বলা হয় ‘জ়্যানথেলাসমা’। শরীরে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেলে এই সমস্যা দেখা দিতে পারে। লিভারের কর্মক্ষমতা কমে গেলে এই রোগ হতে পারে। এই পিণ্ডগুলি ক্ষতিকর না হলেও স্বাস্থ্যের কোনও না কোনও সমস্যার ইঙ্গিত দেয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী