ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৮:২১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৮:৪৮:৩৮ অপরাহ্ন
নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দেওয়ার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২২ জুন) রাত পৌনে ১০টার দিকে শাহমখদুম থানা পুলিশ পবা উপজেলার ভুগরইল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ আশরাফ আলী (৬২), সে নগরীর পবা উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি ও মোঃ আবু উমায়ের আকিব (২৪), সে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
 
তিনি জানান, গত ২ জুন দুপুরে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিল করে এবং বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়| এতে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনায় শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনার মাধ্যমে আসামিদের পরিচয় শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার রাতে শাহমখদুম থানা পুলিশ পবা উপজেলার ভুগরইল গ্রামে অভিযান চালিয়ে মৃত খলিল মোল্লার ছেলে মোঃ আশরাফ আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

একই দিন রাত ১০টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকা থেকে মোঃ আবু উমায়ের আকিবকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে থেকে মতিহার থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই ব্যক্তি শাহমখদুম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলা মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে এবং ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান মূখপাত্র।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী