ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বিশ্ববাজারে কমল তেলের দাম

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৮:৫৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৮:৫৮:০০ অপরাহ্ন
বিশ্ববাজারে কমল তেলের দাম বিশ্ববাজারে কমল তেলের দাম
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কা কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম সামান্য কমে ব্যারেলপ্রতি ৭৭ দশমিক ৭০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৭৪ ডলারে।

এর আগের দিনও তেলের বাজারে বড় ধরনের পতন দেখা যায়। সোমবার ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় তেলের দাম ৩ শতাংশের বেশি কমে যায়। যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞায় ৬০ দিনের ছাড় দেওয়ার ঘোষণার পর বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। শিপ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সোমবার প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনকারী দুটি ট্যাংকার সফলভাবে এই নৌপথ অতিক্রম করেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।

তবে বাজার বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের আস্থার সংকট এখনো পুরোপুরি কাটেনি। ফলে বর্তমান পরিস্থিতি স্থায়ী হবে কি না এবং তেলের দাম ভবিষ্যতে কোন দিকে যাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী, দেশটির কৌশলগত তেল মজুদের পরিমাণও সাম্প্রতিক সময়ে কমেছে। ফলে বৈশ্বিক তেল সরবরাহ ও মূল্য পরিস্থিতির ওপর এর প্রভাব অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী