ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইরানের ছয় বিমানবন্দরে অতর্কিত হামলা, বিমান-হেলিকপ্টার ধ্বংস: দাবি ইসরায়েলের

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১২:৫৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১২:৫৭:১৪ অপরাহ্ন
ইরানের ছয় বিমানবন্দরে অতর্কিত হামলা, বিমান-হেলিকপ্টার ধ্বংস: দাবি ইসরায়েলের ছবি: সংগৃহীত
ইরানে ফের ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের কেন্দ্রে, পূর্বাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে অন্তত ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে। সোমবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, দূর থেকে পরিচালিত ড্রোন ইরানের ১৫টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। এক্সে পোস্টের সঙ্গে একটি ছবিও দিয়েছে ইসরায়েল। তাতে যেসব বিমানবন্দরে হামলা চালানো হয়েছে তার তালিকা রয়েছে।  

এতে বলা হয়েছে, হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানি ভরানোর বিমান, এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ইসরায়েলের এই দাবি নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ইরান।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১১ দিনের মতো ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এরমধ্যে গত শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী