ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নায়িকা নুসরাত ফারিয়া আবারও আলোচনায়

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০১:০২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০১:০২:৩৮ অপরাহ্ন
নায়িকা নুসরাত ফারিয়া আবারও আলোচনায় ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া আবারও আলোচনায় এসেছেন। এবার তিনি ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ২৪ সেকেন্ডের একটি রিলস ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে তার আবেদনময়ী উপস্থিতি নেটিজেনদের মন কেড়েছে।

ভিডিওতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে সোনালী রঙের ঝলমলে পোশাকে। কার্লি চুল, গভীর চোখের চাহনি হাতে থাকা গোলাপ যেন তার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। প্রকাশের পরপরই রিলসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের উষ্ণ মন্তব্যে ভরে যায় মন্তব্যের ঘর।

শায়লা সুলতানা নামের একজন নেটিজেন ফারিয়ার রূপে মুগ্ধ হয়ে তাকে তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘হঠাৎ করেই যেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের মতো দেখতে লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তোমাকে দেখতে সত্যিই অসাধারণ সুন্দর ও দারুণ আকর্ষণীয় লাগছে।’

জসিম হক নামের একজন মুগ্ধ ভক্ত ফারিয়াকে সত্যিকারের রানীর সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘তুমি এত সুন্দর, যেন এক সত্যিকারের রানির মতো। আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। কেন পছন্দ করি, সেটা জানি না। শুধু জানি, তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়।’

প্রসঙ্গত, হাঁটি হাঁটি পা করে একজন আরজে থেকে আজকের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এছাড়াও নামের আগে রয়েছে জনপ্রিয় উপস্থাপক তকমা। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে সিনেমায় অভিষেক তার। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী