ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৮:২৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৮:২৪:১৯ অপরাহ্ন
ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা
ইরানকে নিয়ে অবশেষে অবস্থান কিছুটা বদল করল আমেরিকা। ইরানের কোচ এবং গোটা বিশ্বের সমালোচনার মুখে পড়ে তারা জানিয়েছে, তৃতীয় ম্যাচের দু’দিন আগে আমেরিকার সিয়াটল শহরে প্রবেশ করতে পারবে ইরান। ওই শহরেই ইরান তৃতীয় ম্যাচ খেলবে মিশরের সঙ্গে। তবে বাকি বিধিনিষেধ এখনও বহাল থাকছে।

ইরান প্রথম বার বিশ্বকাপের নকআউটে উঠবে কি না, তা নির্ভর করছে মিশর ম্যাচের উপরেই। প্রস্তুতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ইরানের তরফে অনুরোধ করা হয়েছিল ম্যাচের অন্তত দু’দিন আগে সিয়াটলে যাওয়ার অনুমতি দেওয়ার। সেই অনুমতি পাওয়া গিয়েছে।

মঙ্গলবার রাতের দিকে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানিয়েছে, ম্যাচের দু’দিন আগে ইরান যেতে পারবে সিয়াটলে। ফলে বুধবারই ইরান রওনা দেবে বলে জানা গিয়েছে। এক মুখপাত্র বলেছেন, “এটা আমাদের পরিকল্পনার মধ্যেই ছিল। যদি দেখতাম প্রথম দু’বার সব কিছু ঠিকঠাক গিয়েছে, তা হলে তৃতীয় বারের ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেওয়া হত। সেটাই মানা হয়েছে। লম্বা বিমানযাত্রার কারণে ইরানকে আগে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।”

আগের দু’টি ম্যাচে মেক্সিকোর তিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসে দিনের দিন গিয়ে ম্যাচ খেলে ফিরে আসতে হয়েছিল ইরানকে। দ্বিতীয় ম্যাচের পর ইরানের কোচ আমির ঘালেনোই বলেছিলেন, “আমরা বেশি কিছু চাই না। বাকি ৪৭টা দলের ক্ষেত্রে যে নিয়ম মানা হচ্ছে সেটাই আমাদের ক্ষেত্রে মানা হোক। আশা করি যারা এ সবের দায়িত্বে রয়েছে তারা বিষয়টি দেখছে।”

ইরান দু’ম্যাচে দু’পয়েন্ট পেয়েছে। শেষ ম্যাচে মিশরকে হারাতে পারলে নকআউটের রাস্তা খুলে যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী