ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ১২:৪৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১২:৪৭:৫০ পূর্বাহ্ন
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল ৪টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. আ.ন.ম. বজলুর রশীদ।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক মোঃ মোজাদ্দেদ জামানী সুমন।

সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি, পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন, অলিম্পিক ডে উদযাপন সংক্রান্ত প্রস্তুতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা জানান, নবগঠিত এডহক কমিটির প্রধান লক্ষ্য হবে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন এবং রাজশাহী বিভাগের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

ক্রীড়া সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এ কমিটির কার্যক্রমের মাধ্যমে রাজশাহী বিভাগের ক্রীড়াক্ষেত্রে নতুন গতি সঞ্চার হবে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার আরও বৃদ্ধি পাবে।

এডহক কমিটির সদস্যরা হলেন, সভাপতি বিভাগীয় কমিশনার, রাজশাহী; সদস্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), রাজশাহী; পুলিশ কমিশনার, রাজশাহী; পরিচালক, স্থানীয় সরকার, রাজশাহী বিভাগ; যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় অফিস, রাজশাহী; স্থানীয় ক্রীড়াবিদ মোঃ মুসফিকুর রহমা রহমান বাবু এবং সদস্য-সচিব ক্রীড়া সংগঠক মোঃ মোজাদ্দেদ জামানী সুমন।

সভা শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন