ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৮:০৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৮:০৫:৪৭ অপরাহ্ন
সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের  উন্মুক্ত বাজেট ঘোষণা সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
নাটোরের সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় পৌর কনফারেন্স রুমে উৎসবমুখর পরিবেশে সর্বসাধারণের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করা হয়।

বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এবং অনুষ্ঠান পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন।

অনুষ্ঠানে পৌরসভার উন্নয়ন ও প্রশাসনিক ব্যয়ের হিসাব সংবলিত ২০২৬-২৭ অর্থবছরের মোট ২৭ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৩১০ টাকার উন্মুক্ত বাজেট পেশ করেন পৌরসভার  হিসাব রক্ষক কর্মকর্তা মো. ওমর ফারুক।

সভাপতির স্বাগতিক বক্তব্যে পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, নতুন অর্থবছরকে সামনে রেখে সিংড়া পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিক বান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। জনগণের মতামতের ওপর ভিত্তি করে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং মশক নিধনসহ নাগরিক সেবা বৃদ্ধির বিষয়গুলোকে বাজেটে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট অধিবেশন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুদাউদ, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, পিকেএসএস (এনজিও)  এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, কসমস (এনজিও) এর নির্বাহী পরিচালক মেহনাজ পারভিন মালা, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম,  সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা ছাত্র দলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, পৌর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান।

​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ওয়ার্ডের নাগরিকবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী