ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯!

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৮:১৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৮:১৬:৪৬ অপরাহ্ন
ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা এখন প্রায় তিন হাজার বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

শুক্রবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
 
প্রতিবেদন অনুসারে, পূর্ববর্তী সরকারি তথ্যে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহতের সংখ্যা ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল।
 
এদিকে, ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় আঘাত হানা শক্তিশালী দুই ভূমিকম্পের পর ভবন ধসে পড়ার আশঙ্কায় এখনো অনেক মানুষ তাদের বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না। ফলে তারা রাত কাটাচ্ছেন পার্ক ও উন্মুক্ত চত্বরে।
 
এ তথ্য জানিয়েছেন স্বাধীন সাংবাদিক মারিয়া এমিলিয়া মিরো কেসাদা। 

কারাকাস থেকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানুষ তাদের বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছে। ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি নিয়ে তারা গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে।’
 
তিনি আরও বলেন, ভেনেজুয়েলার নাজুক অর্থনৈতিক পরিস্থিতির কারণে অনেক মানুষ ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্ধার তৎপরতার জন্য দ্রুত প্রয়োজনীয় সম্পদ ও সরঞ্জাম নিশ্চিত করা। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে এবং আহতদের দ্রুত সহায়তা দিতে পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ও জনবল জরুরি। 
 
মিরো কেসাদা বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত, বৃহৎ পরিসরে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নির্বিঘ্নে পৌঁছে আটকে পড়া ও আহত মানুষদের সহায়তা করা।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী