ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয়

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৮:১৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৮:১৯:২০ অপরাহ্ন
ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয়
ঠাকুরগাঁও শহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার (বিডি হল)-এর দক্ষিণ পাশ থেকে এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকালে হলের কেয়ারটেকার মরদেহটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে পুলিশ, সিআইডির বিশেষ টিম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে বিডি হলের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম হলের দক্ষিণ পাশে একটি লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি কাছে গিয়ে টিনের ফাঁকে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে কর্তৃপক্ষের মাধ্যমে থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশের টহল দল, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিআইডির বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুতসহ আলামত সংগ্রহ ও প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের একপর্যায়ে মরদেহের সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত মো. রুমন আলী (প্রায় ২৫–২৬)। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বটতলী রাজবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. তৈয়বুর রহমান এবং মা মোছা. সাহিনা বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে, রুমন ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া স্থানীয়ভাবে তিনি মাদকাসক্ত ছিলেন বলেও প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁর মোবাইল ফোন থেকে সর্বশেষ কল করা হয়েছিল বৃহস্পতিবার রাত ১০টা ৩১ মিনিটে।পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে একাধিক দিক গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী