ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৯:০০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৯:০০:৫৩ অপরাহ্ন
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩
রাজশাহী মহানগরীতে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা সহ তিনজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৪ জুন) আনুমানিক রাত সোয়া ১১টার দিকে মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকা  থেকে শহিদুলকে, একই তারিখ অনুমানিক দিবাগত রাত সোয়া ২টায় মতিহার থানার সাতবাড়িয়া এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বৃহস্পতিবার (২৫ জুন) অনুমানিক রাত পৌনে ১০টায় বেলপুকুর থানার ভাংগা এলাকা থেকে রাতুলকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মতিহার থানার নতুন বুধপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো: শহিদুল ইসলাম পিন্টু (৩৯); একই থানার সাতবাড়িয়া এলাকার মো: আতর আলীর ছেলে মো: রানা (৪৪) ও বেলপুকুর থানার চক জামিরা এলাকার কুদরত আলীর ছেলে মো: রাতুল হোসেন (২২)। সকলেই রাজশাহী মহানগরীর স্থায়ী বাসিন্দা। 

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি  মোবাইল ফোন জব্দ করা হয়।  

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী