ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৬:১০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৬:১০:৩০ অপরাহ্ন
বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচন (২৭ জুন) শনিবার বেলা ১১ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্নভাবে ভোট প্রদান শেষ হয় বেলা ১ টায়। ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন।

নির্বাচনে সভাপতি পদে সামাদ খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি পদে কাবিল হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক পদে আজম খান, অর্থ সম্পাদক পদে মিলন শেখ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন সৌরভ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও নির্বাহী সম্পাদক পদে রাশেদুর রহমান রাসেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান, বিপুল ভোটে বিজয় লাভ করেন। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সহ-সভাপতি। এই পদে কাবিল হোসেন এক ভোট প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে।

বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী নির্ধারিত সময়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের পর যথাযথভাবে তা জমা দেন। একই সাথে ঐদিন রাত ১০টার মধ্য প্রার্থীতা প্রত্যাহারের সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন। সাতটি পদের বিপরীতে মোট ১০টি মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়া হয়েছিল। মোট চারটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে অংশগ্রহণ করছেন চারজন প্রার্থী।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু বলেন, মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবার পর আনন্দঘণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে। নির্বাচনে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য আইনশৃংখলা বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।

ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী সংবাদ পত্রিকার আহসান হাবীব অপু, দৈনিক গণধ্বনি পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার, রাজশাহীর আলো সম্পাদক আজিবার রহমান, দৈনিক সানশাইন পত্রিকায় ব্যবস্থাপনা সম্পাদক নুরুল হক, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, সাংবাদিক কল্যান সমিতির মহাসচিব কাজী শাহেদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসাসিয়েশনের সাধারন সম্পাদক রাসেল মুস্তাফিজ ও নির্বাহী সদস্য শরিফুজ্জামান রয়েল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য ও দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, সদস্য মাইনুল হাসান জনি ও শুকরানা বাবু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ রাজশাহীর স্থানীয় ও জাতীয় পত্রিকার সিনিয়র সাংবাদিকরা।

এদিকে নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসাসিয়েশনের সভাপতি শ.ম. সাজু, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহাদৎ হোসেন মুন্না ও মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী