ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৬:২০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৬:২০:২৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ২টায় সদর উপজেলার ১০ নং শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল-মাদ্রাসায় এ কর্মসূচি পালন করা হয়।

মধুমালা রেডিও ক্লাবের সদস্য ও বেতার শ্রোতাদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিয়া ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও শিশু-কিশোরদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মধুমালা রেডিও ক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মো. শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ প্রদর্শক খাইরুল বাশার, সমাজসেবক ও শিক্ষানুরাগী আনারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা।

আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা করা প্রয়োজন। মানবসভ্যতার অতিরিক্ত ভোগবাদ ও প্রকৃতির প্রতি অবহেলার কারণে বিশ্ব আজ পরিবেশগত সংকটের মুখোমুখি। তাই সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মধুমালা রেডিও ক্লাব স্কুল আঙিনা, বাড়ির ছাদ, টব ও রাস্তার পাশে গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি স্কুল, বাড়ির আঙিনা ও বাগান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহযোগিতা পেলে এ বছর বেতার শ্রোতা, ক্লাব সদস্য ও শিক্ষার্থীদের মাঝে আরও বেশি সংখ্যক গাছের চারা বিতরণ করা হবে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহজাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব শতাধিক বেতার শ্রোতাকে সঙ্গে নিয়ে শিশু-কিশোর ও তরুণদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ