ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নগরীতে পৃথক অভিযানে ৯ কারবারি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৬:৪৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৬:৪৫:৫১ অপরাহ্ন
নগরীতে পৃথক অভিযানে ৯ কারবারি গ্রেপ্তার নগরীতে পৃথক অভিযানে ৯ কারবারি গ্রেপ্তার
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার রাতভর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বোয়ালিয়া, শাহমখদুম, বেলপুকুর ও পবা থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা এবং ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলো: নগরীর কাশিয়াডাঙ্গা থানার রাকিবুল ইসলাম (৩২), বোয়ালিয়া থানার মেহেদী হাসান মুন্না (২৮), রাকিবুল ইসলাম রাহাত (২৪), মতিহার থানার শিমুল (২১), বোয়ালিয়া থানার রিফাত হোসেন পরশ (১৯), শাহমখদুম থানার জমসের (৫৫), বেলপুকুর থানার রফিকুল ইসলাম (৫৫) ও লিটন আলী (২৮) এবং পবা থানার সম্রাট (৪১)।
 
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।

তিনি জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীদের দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

এছাড়াও গ্রেফতার রাকিবুল ইসলামের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা, দুটি পেনাল কোড মামলা এবং একটি অস্ত্র আইনের মামলা বিচারাধীন রয়েছে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন