ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৭:০৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৭:০৬:৩০ অপরাহ্ন
শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার
দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে কমেলা হক ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনিকা ফারজানাকে আন্তরিক বিদায় সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা), মাননীয় প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আয়নাল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সহকারী অধ্যাপক আনিকা ফারজানা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তাঁর কর্মদক্ষতা, মানবিকতা এবং শিক্ষার মানোন্নয়নে অবদান কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আনিকা ফারজানা তাঁর কর্মজীবনে সেই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিশেষ অতিথি অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, একজন শিক্ষকের প্রকৃত সাফল্য তাঁর শিক্ষার্থীদের অর্জনের মধ্যেই প্রতিফলিত হয়। আনিকা ফারজানার কর্মনিষ্ঠা ও শিক্ষার প্রতি ভালোবাসা কলেজ পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

পরে কলেজ পরিবারের পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকা আনিকা ফারজানার হাতে সম্মাননা স্মারক, ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, পরিচালনা পর্ষদের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আবেগঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের কর্মজীবনের সমাপ্তিতে প্রিয় শিক্ষিকাকে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানায় কমেলা হক ডিগ্রি কলেজ পরিবার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী