ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা?

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৮:৫১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৮:৫১:১৬ অপরাহ্ন
‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা?
বিজেপিতে যোগদানের পর বিভিন্ন সময়ে বীর দাসকে নিয়ে নানা মন্তব্য করেছেন কঙ্গনা রনৌত। বছরকয়েক আগে নিজের একসময়ের সহ-অভিনেতা বীরকে ‘সন্ত্রাসবাদী’ তকমাও দিয়েছিলেন কঙ্গনা। সেই অভিনেতার ঠোঁট থেকে নাকি একবার রক্ত বার করে দিয়েছিলেন কঙ্গনা। এমনটাই দাবি বলিউডের বিনোদন-সাংবাদিক ও নেটপ্রভাবী সিমি চন্দোকের।

২০১৪ সালে কঙ্গনার ‘রিভলভার রানি’ ছবিটি মুক্তি পায়। কঙ্গনার বিপরীতে ছিলেন বীর। সম্প্রতি একটি পডকাস্টে এসে সিমি জানান, ওই ছবির একটি দৃশ্যে বীরকে চুমু খাওয়ার কথা ছিল কঙ্গনার। সেই ঘনিষ্ঠ দৃশ্যটি করার সময় আবেগে বয়ে যান অভিনেত্রী। পরিচালক ‘কাট’ বলার পরেও চলতে থাকে চুম্বন। থামেননি কঙ্গনা। পরিস্থিতি নাকি এমন হয় যে, বীরের ঠোঁট কেটে রক্ত বার হতে থাকে। সিমি জোর গলায় এই দাবি করেন। এমনকি তিনি দাবি করেন, বীরকে সরাসরি এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনিও স্বীকার করবেন। সিমির এ হেন দাবিতে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি কঙ্গনা।

বীর এই মুহূর্তে ভারতের খ্যাতনামী কৌতুকাভিনেতা। ২০২১ সালে আমেরিকার একটি অনুষ্ঠান ‘দুই ভারতীয়’-র গল্প শোনান। সেই অনুষ্ঠানের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তখন গেরুয়া শিবিরের কটাক্ষের শিকার হয়েছিলেন। সেই সময়ে কঙ্গনাও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন। শুধু তা-ই নয়, কঙ্গনা তখন কটাক্ষ করে বলেছিলেন, বীর আসলে সন্ত্রাসবাদীর সমান। বিস্তর বিতর্ক হয়। যদিও তার পরে বিষয়টি থিতিয়ে যায়। এ বার সিমির এ হেন মন্তব্যে ফের আলোচনা শুরু।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ