ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ১০:২৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ১০:২৯:৪৮ অপরাহ্ন
ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী
ঠান্ডা ঠান্ডা কুলফি! নাম শুনলেই জিভে জল এসে যায়। পেটপুরে খাওয়াদাওয়ার পর ঠান্ডা কুলফি হলেই জমে যায়। আইসক্রিম তো কত স্বাদের হয়, কুলফিরও হয় হরেক রকম স্বাদ। ডাবের শাঁস দিয়েই বানানো যায় রকমারি মালাই কুলফি। এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন গোলাপজল বা পেস্তা বাটা, অথবা গলানো চকোলেট। ডাবের শাঁসের নিজস্ব স্বাদ ও গন্ধ রয়েছে, যা কুলফির স্বাদকে এক অন্যমাত্রায় নিয়ে যায়।

ডাবের জল ও শাঁস দিয়ে বানান রকমারি স্বাদের কুলফি

ক্লাসিক ডাব-মালাই কুলফি

এক লিটারের মতো দুধ ফুটিয়ে ঘন করে নিন। এ বার তাতে চিনি ও এলাচগুঁড়ো দিয়ে আরও ৫ মিনিট ফোটান। প্রয়োজনে কনডেন্সড মিল্কও মেশাতে পারেন। ডাবের শাঁসের খানিকটা বেটে ও খানিকটা কুচিয়ে রাখুন। সেগুলি দুধের সঙ্গে মিশিয়ে আরও খানিকটা জ্বাল দিয়ে উপরে পেস্তা, বাদামকুচি ছড়িয়ে রেখে দিন। এ বার কুলফির ছাঁচে ঢেলে ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দিলেই জমে যাবে।

চকো-কোকোনাট কুলফি

ডাবের শাঁসের সঙ্গে চকোলেটের স্বাদ মিলে গেলে তা ছোটদের খুবই পছন্দ হবে। দোকান থেকে কেনা চকোলেট আইসক্রিমের বদলে ঘরেই বানিয়ে নিন চকো-কোকোনাট কুলফি। দুধ ফোটানোর সময়ে তাতে চিনি ও কোকো পাউডার বা চকোলেট দিয়ে ঘন করে জ্বাল দিতে হবে। দুধ ঠান্ডা হলে তাতে তাতে ডাবের শাঁসের ছোট ছোট টুকরোগুলি মিশিয়ে দিন। ছাঁচে ঢেলে ফ্রিজে রাখুন। প্রতি কামড়ে চকোলেটের সঙ্গে ডাবের শাঁসের মিলমিশ ভাল লাগবে।

ডাব-জাফরান পেস্তা কুলফি

এই কুলফির স্বাদ রাজকীয় হয়। ঘন দুধে জাফরান ভেজানো জল ও চিনি মিশিয়ে কম আঁচে ফোটাতে থাকুন। দুধে সুন্দর হালকা রং ধরবে। এ বার এতে কাঠবাদাম, আখরোট ও পেস্তা কুচি এবং ডাবের শাঁসবাটা মিশিয়ে দিন। কুলফির ছাঁচে ঢেলে আরও খানিকটা পেস্তা উপর থেকে ছড়িয়ে ফ্রিজে রেখে দিন ৭-৮ ঘণ্টা। জমে গেলেই তৈরি হয়ে যাবে ডাব-জাফরানের মালাই কুলফি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী