ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ফাইনালে উঠতে আর্জেন্টিনা ছাড়াও ইউরোপের এক পরাশক্তিকে হারাতে হবে ব্রাজিলকে

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৭:৩৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৭:৩৯:২১ অপরাহ্ন
ফাইনালে উঠতে আর্জেন্টিনা ছাড়াও ইউরোপের এক পরাশক্তিকে হারাতে হবে ব্রাজিলকে ফাইনালে উঠতে আর্জেন্টিনা ছাড়াও ইউরোপের এক পরাশক্তিকে হারাতে হবে ব্রাজিলকে
হেক্সা মিশনের শুরুটা ভালো করতে না পারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। রাউন্ড অব ৩২ এ তাদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি জাপান। এ ছাড়াও ফাইনালে উঠতে কঠিন পরীক্ষা দিতে হবে আনচেলত্তির শিষ্যরা।

জাপানকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত হলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আইডেরি কোস্ট অথবা নরওয়ে। রাউন্ড অব ৩২ এ যে দল জয়ী তাদের বিপক্ষে খেলবে ব্রাজিল। তবে এই ম্যাচে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে আর্লিং হলান্ডের নরওয়েকে। গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল খেলেছে তারা।

ফলে জাপান বাধা পেরোলেও নওয়ের বিপক্ষও কঠিন চ্যালেঞ্জ থাকবে সেলেসাওদের। তবে ব্রাজিল শক্তি ও পরিসংখ্যানের জোরে এই বাধা পরোলেই অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।

যেখানের তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট ধরা হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ডকে। ইংলিশদের দলের তারকা লিস্ট এতটাই লম্বা যে ফোর্ডেন ও ট্রেন্ট আলেকজান্ডারের মতো বিশ্বমানের ফুটবলাররাও স্কোয়াডে জায়গা পায়নি।

গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংলিশরা। ফলে  রাউন্ড অব ৩২ ও ১৬ পার হলেই ব্রাজিল ও ইংল্যান্ডের ম্যাচ দেখার সম্ভাবনা রয়েছে।

এই ম্যাচের পরীক্ষায় ব্রাজিল পাস করলে সেমিফাইনালে দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। ফলে ফাইনালের পথটা ব্রাজিলের খুবই কঠিন। তাই হেক্সা মিশনের জন্য কঠিন লড়াই করতে হবে ভিনি-নেইমারদের।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী