ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক সুরা আহযাব অর্থ সহ! লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেফতার ২৮ পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় স্বপ্নের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

আত্রাইয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৫৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৫৭:১৯ অপরাহ্ন
আত্রাইয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত আত্রাইয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত
শিক্ষা, ঐক্য, প্রগতি এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেনবীনবরণওএইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তাজুল ইসলাম তাজ।

প্রধান বক্তা তসলিম উদ্দিন সাখিদার বলেন, আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। শিক্ষা হলো জাতি গঠনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিদায়ী শিক্ষার্থীদের জন্য আমার শুভকামনা থাকবে,তারা উচ্চশিক্ষা ও কর্মজীবনে দেশের মুখ উজ্জ্বল করবে।

বিদায়ী শিক্ষার্থী এস এম আল মারুফ তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই কলেজ আমাদের শুধু পাঠদানই করেনি, জীবনের মূল্যবোধ ও ভবিষ্যতের পথচলার সাহসও জুগিয়েছে। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে কাটানো স্মৃতিগুলো সারাজীবন হৃদয়ে অমলিন থাকবে। আমরা যেখানেই থাকি না কেন, এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে সর্বদা সচেষ্ট থাকব। কলেজ পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ এবং সকলের কাছে দোয়া কামনা করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, ২ নং ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিদায়ী ও নবীন শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজু মৃধা। শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, পরীক্ষার সামগ্ৰী প্রদান করা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সন্ধ্যায় আনুষ্ঠানটি শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ

রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ