ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি: নীহা

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৬:১২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৬:১২:২৫ অপরাহ্ন
আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি: নীহা ছবি: সংগৃহীত
সম্পর্কে জড়িয়েছেন ছোট পর্দার তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নীহা। সোমবার দুপুরে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে বিষয়টির ইঙ্গিত দিয়েছেন। 

ফেসবুক স্ট্যাটাসে কেবল ‘এংগেজড’ দিয়েছেন নীহা। তবে সেটা বিয়ে, বাগদান নাকি প্রেম-সেসব পরিষ্কার করেননি। জানাননি কারো নামও। ফলে বিষয়টি নিয়ে কৌতূহলে রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই ভাবছেন, বাগদান সেরে নিয়েছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে নীহা বলেন, ‘আমি এংগেজমেন্টের কথা উল্লেখ করিনি; আমি লিখেছি এংগেজড। অর্থাৎ আমি এখন সিঙ্গেল না। কারো না কারো সাথে সম্পর্কে আছি। সময় হলে তার পরিচয়ও পাবেন।’  

মাস চারেক আগে সামাজিক মাধ্যমে নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় তিনি বলেছিলেন, খবরটি সত্য নয়। তবে এবার তিনি নিজেই দিলেন সম্পর্কের সিলমোহর। যদিও রহস্যটা এবারও বজায় রাখলেন। সম্পর্ক কিংবা সঙ্গী-কোনো কিছুর নামই খোলাসা করলেন না।

উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল ফিতরে ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে অভিষেক ঘটে নাজনীন নীহার। প্রথম নাটকেই বাজিমাৎ করেন। এরপর ‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’, ‘জনম জনমে’, ‘মায়াপাখি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানসহ প্রথম সারির অভিনেতাদের সঙ্গে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ