ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৭:৩৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৭:৩৪:২৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সোমবার (২৯ জুন) সকালে এক আন্তরিক ও আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শামীম ফেরদৌস টগর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি করিমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি জামাল উদ্দিন এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শামসুদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি পরীক্ষাই মানুষের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এইচএসসি পরীক্ষা শুধু একটি পাবলিক পরীক্ষা নয়, এটি উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ সোপান। তাই আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি একজন সৎ, নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, মাদক, সন্ত্রাস, কুসংস্কার ও সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ব্যর্থতায় হতাশ না হয়ে ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। সফলতা কখনো একদিনে আসে না; নিয়মিত অধ্যয়ন, সততা, আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসাই একজন শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। নিজেদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে সর্বদা দায়িত্বশীল আচরণ করতে হবে।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাদের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল কামনা করা হয়। বিদায়ের ক্ষণে শিক্ষকদের শুভেচ্ছা, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং সহপাঠীদের ভালোবাসায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী স্মৃতিময় ক্যাম্পাস জীবনকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী