ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৮:২৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৮:২৪:৩২ অপরাহ্ন
জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের
ক্লাব এবং দেশের হয়ে খেলার সময় বহু বার বর্ণবিদ্বেষী মন্তব্যের স্বীকার হয়েছেন। মুখ ঢেকে তাঁর উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করার জন্য ফিফা কড়া শাস্তি দিয়েছে এক ফুটবলারকে। আনা হয়েছে নতুন নিয়ম। ব্রাজ়িলের সেই ভিনিসিয়াস নকআউটে নামার আগে বর্ণবিদ্বেষ নিয়ে আবার মুখ খুললেন। পাশাপাশি তিনি কথা বলেছেন বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নিয়েও।

ব্রাজ়িলের এক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে ভিনিসিয়াস বলেছেন, “আশা করি এই বিপ্লব জারি থাকবে, যাতে পরের প্রজন্মকে বর্ণবিদ্বেষী আক্রমণের মুখে পড়তে না হয়। মাঠে আমি এ ভাবেই ভাল খেলতে চাই। তরুণ প্রজন্মকে অনুপ্রেরণাও দিতে চাই। সমস্ত কৃষ্ণাঙ্গের হয়ে মুখ খুলতে চাই, যাঁদের গলার স্বরের সেই জোর নেই যা আমার আছে।”

ফুটবলার হওয়ার পর থেকেই বিশ্বকাপে খেলা স্বপ্ন ছিল ভিনিসিয়াসের। সেই স্বপ্ন পূরণ হওয়াতে তিনি গর্বিত। ভিনিসিয়াস বলেছেন, “আমি বরাবর বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখে এসেছি। এ বার দ্বিতীয় বিশ্বকাপ খেলছি। দেশের হয়ে বিশ্বকাপে খেলার থেকে বড় জিনিস আর কিছুতে নেই। সকলেই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখে। ব্যাপারটা দেখে মনে হয় সহজ। কিন্তু বহু বছরের কষ্ট রয়েছে এই সাফল্যের নেপথ্যে।”

ভিনিসিয়াস জানিয়েছেন, তাঁর ঠাকুমা না থাকলে হয়তো ফুটবলার হওয়ার স্বপ্ন সত্যিই হত না। বড় হয়ে ওঠার নেপথ্যে সব কৃতিত্ব ঠাকুমাকেই দিয়েছেন তিনি। ভিনিসিয়াস বলেছেন, “ঠাকুমা আমার জীবনে একজন গুরুত্বপূর্ণ মানুষ। ১৬ বছর পর্যন্ত ওঁর সঙ্গেই থেকেছি। আমার বাবা বরাবরই অনেক দূরে থাকতেন। তাই মা, ভাইয়ের দিয়ে আমি থাকতাম ঠাকুমার কাছেই। আমার জন্য সব কাজ করত ঠাকুমা। আমাদের বাড়িটা ছোট ছিল। তাই ঠাকুমার সঙ্গেই শুতাম। আজ ওঁর সম্পর্কে বলতে গিয়ে আর ভাষা খুঁজে পাচ্ছি না।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী