ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৮:২৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৮:২৭:৩৩ অপরাহ্ন
নগরীর কাশিয়াডাঙ্গায়  বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার
রাজশাহী নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আবুল হোসেন (৫২), নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রবিবার (২৮ জুন) বিকাল ৫টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকার ভাটার মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪’শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ আবুল হোসেন, সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া (চালনা সাঁকো) এলাকার মৃত স্বপনের ছেলে।
  
সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ (সদর) মোঃ গাজিউর রহমান।

এ ব্যপারে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে ও জব্দকৃত মাদকের উৎস শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী