ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১১:৫৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১১:৫৭:৩২ অপরাহ্ন
কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী
টলিউড থেকে রাজনৈতিক মহল, সর্বত্র এখন আলোচনার কেন্দ্রে অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজনীতিতে যোগ দেওয়ার মাত্র দু’মাসের মধ্যেই তাঁর পদত্যাগের খবর সামনে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা। জানা যাচ্ছে, ইমেল মারফত নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন কোয়েল। তবে সেই পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই অবশ্য কোয়েল রয়েছেন দেশ থেকে বহু দূরে। পরিবারের সঙ্গে মার্কিন মুলুকে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। আমেরিকা যাওয়ার সময় বিমান থেকেই ইনস্টাগ্রাম স্টোরিতে Enroute USA! লিখে সফরের কথা জানিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিকও।

সম্প্রতি বস্টন সফর শেষ করে নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে দেখা গিয়েছে কোয়েলকে। বিদেশি পর্যটকদের ভিড়ে সাধারণভাবেই ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। কাঁধে টোট ব্যাগ, ক্যামেরাবন্দি নানা মুহূর্ত— সবই ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। বিজনেস ক্লাসে যাত্রার ছবি থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন জায়গার মুহূর্ত, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রয়েছেন তিনি।

তবে তাঁর এই বিদেশ সফরের পাশাপাশি সবচেয়ে বেশি চর্চায় রয়েছে আচমকা পদত্যাগের সিদ্ধান্ত। প্রকাশ্যে খুব বেশি রাজনৈতিক মন্তব্য না করা কোয়েল যখন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন।

রাজ্যসভায় যাওয়ার পর কোয়েল বলেছিলেন, এটি তাঁর কাছে দেশের ও মানুষের সেবা করার এক বড় দায়িত্ব। কিন্তু মাত্র দু’মাসের মধ্যেই কেন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোয়েল মল্লিক নিজে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

এখন নজর থাকবে, আমেরিকা সফর শেষে দেশে ফিরে কোয়েল মল্লিক তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এবং পদত্যাগের কারণ নিয়ে কী জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী