ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার!

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ১২:০৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ১২:০৯:২৯ পূর্বাহ্ন
রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার!
নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়্যালিটি শো লক আপ সিজন ২-এর সেটে বিতর্ক যেন থামছেই না। একের পর এক নাটকীয় ঘটনার মধ্যে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে প্রতিযোগী রাম কাপুর ও শ্রেয়া কালরার মধ্যে হওয়া এক খোলামেলা কথোপকথন।

সম্প্রতি শো-এর একটি পর্বে বেড শেয়ারিং বা একই বিছানা ভাগ করে নেওয়ার বিষয়টি ঘিরে শুরু হয় আলোচনা। রাম কাপুর স্পষ্ট জানান, তিনি অন্য কারও সঙ্গে একই বিছানায় শোয়ার বিষয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ৫২ বছর বয়সী এই অভিনেতা নিজেকে ‘ওল্ড-স্কুল’ মানসিকতার মানুষ হিসেবে তুলে ধরেন।

তবে রামের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ডিজিটাল ক্রিয়েটর শ্রেয়া কালরা। মজার ছলে শ্রেয়া জানতে চান, রাম কেন তাঁর সঙ্গে বিছানা শেয়ার করার সিদ্ধান্ত নিলেন না। তিনি বলেন, এমনটা হলে তিনি খুশিই হতেন। শ্রেয়ার এই মন্তব্যের পরও নিজের অবস্থানে অটল থাকেন রাম।

পাল্টা জবাবে রাম বলেন, তাঁর কোনও সিদ্ধান্তই কাউকে খুশি বা অখুশি করার জন্য নয়। নিজের ব্যক্তিগত নীতি ও আদর্শের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জায়গায় তিনি কোনও আপস করতে চান না।

যদিও কথোপকথনের শুরুটা ছিল হালকা মেজাজে, পরে তা পরিণত হয় ব্যক্তিগত মূল্যবোধ ও মানসিকতার এক গভীর আলোচনায়। সেটের অন্য প্রতিযোগীরাও বিষয়টি নিয়ে আগ্রহ দেখান।

ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রামের ভক্তদের একাংশ তাঁর নীতিতে অটল থাকার প্রশংসা করেছেন। তাঁদের মতে, রিয়্যালিটি শো-এর পরিবেশেও নিজের সীমারেখা বজায় রাখা গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, শ্রেয়ার সমর্থকদের অনেকের মত, তিনি বিষয়টি শুধুই মজার ছলে তুলেছিলেন। তাঁদের মতে, রিয়্যালিটি শো-এর প্রেক্ষাপটে ঘটনাটিকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন নেই।

রাম ও শ্রেয়ার এই ভিন্ন দৃষ্টিভঙ্গি এখন ‘লক আপ সিজন ২’-এর অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী