ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৬:৫৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৬:৫৩:১২ অপরাহ্ন
তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ
রাজশাহীর তানোরের ঐতিহ্যবাহী তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজে জনবল নিয়োগে আবারো নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। গত রোববার (২৮জুন) তৃতীয়বারের মতো নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। এ সময় পরীক্ষা নেয়ার দাবিতে পরীক্ষার্থী ও স্থানীয়দের একাংশ কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়ালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে নিয়োগ কার্যক্রম স্থগিত হওয়ায় কলেজের স্বাভাবিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে।অধ্যক্ষসহ ৫টি পদ শূণ্য রয়েছে দীর্ঘদিন।এসব পদে নিয়োগ দিতে বাধা দিয়ে আসছে একটি গোষ্ঠী। এ ঘটনায় স্থানীয় অভিভাবক মহল ও শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে।সচেতন মহল দ্রুত জনবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে কলেজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

অসমর্থিত একটি সূত্র জানায়,একটি গোষ্ঠী জনবল নিয়োগ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে বড় অঙ্কের আর্থিক সুবিধা নিতে মরিয়া।এটা না পেলে
তারা কোনো অবস্থাতেই নিয়োগ সম্পন্ন করতে দিবে না।কিন্ত্ত যেহুতু নিয়োগ কার্যক্রমে কোনো আর্থিক লেনদেন হচ্ছে না,সেহুতু কলেজ কর্তৃপক্ষ তাদের সুবিধা দিতে অপারগতা প্রকাশ করেছে। এর পর থেকে ওই গোষ্ঠী কলেজের নিয়োগ পক্রিয়ায় নানা কৌশলে বাধা প্রদান করে আসছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান,গত রবিবার (২৮জুন) সকালে ১০ নিয়োগ বোর্ড করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়।এমনকি ডিসি ও ডিজির প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা কলেজ চত্ত্বরে উপস্থিত হয়েছিলেন।ছিলেন গভর্নিং বডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ সেলিম উদ্দিন কবিরাজ। এছাড়াও আবেদনকারী  প্রার্থীরা সঠিক সময়ে পরীক্ষা দিতে কলেজে উপস্থিত হন। কিন্তু একটি অশুভ গোষ্ঠীর অপতৎপরতার কারণে সময়মতো পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।এতে ফের তৃতীয়বারের   নিয়োগ বোর্ড স্থগিত করা হয়।

স্থানীয়রা জানান,নিয়োগের আগেই কোটি টাকার বাণিজ্য করা হয়েছে বলে ডিসি ও ইউএনওসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে মিথ্যা অভিযোগ করেন তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম।আর এই অভিযোগ করতে সার্বিক সহযোগীতা করেন তালন্দ কলেজের জনৈক শিক্ষক ।অথচ তিনি যে বিষয়ের শিক্ষক সেই বিষয়ে কোনো শিক্ষার্থী নাই,তিনি নীতিমালা লঙ্ঘন করে বসে বসে এমপিওর টাকা হজম করছেন।

এদিকে অভিযোগের ভিত্তিতে দুদফা তদন্ত হয়। এসব তদন্তে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে করা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যাযনি।ফলে একাধিকবার জনবল নিয়োগের উদ্যোগ নেয়া হলেও, চেনা মুখের একটি অশুভ গোষ্ঠীর অপতৎপরতার কারণে নিয়োগ বোর্ড স্থগিত করা হচ্ছে বলে মনে করেন ভুক্তভোগীরা।

এদিকে স্থানীয় অভিভাবক,শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন মহল দ্রুত সময়ে জনবল নিয়োগ দিয়ে কলেজের কার্যক্রম এবং পাঠদান স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী