ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাকাবে NPSB I Bangla QR সেবা চালু পদ্মাপাড়ের বন্যার্ত ১০০ পরিবারে ত্রাণ দিলেন আরডিএ চেয়ারম্যান সুইট স্কুলছাত্র রহমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহী টু ঢাকা মহাসড়কে ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৯:২২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৯:২২:২০ অপরাহ্ন
গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মো. মহসিন উদ্দিন (৬০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে তাকে জেলা আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মো. মহসিন উদ্দিন উপজেলার পশ্চিম গফরগাঁও গ্রামের সাহেববাড়ি মসজিদের ইমাম এবং গড়াবেড় গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সাহেববাড়ি মসজিদের ইমাম মো. মহসিন উদ্দিন মসজিদে স্থানীয় শিশুদের আরবি পড়ান। গত রোববার (২৮ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে সব ছাত্র-ছাত্রীকে ছুটি দিয়ে ভুক্তভোগী শিশুটিকে মসজিদের ভেতর ইমামের বিশ্রাম কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন। পরে শিশুটি বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাটি জানতে পারে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে মো. মহসিন উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মহসিন উদ্দিন তার অপরাধ স্বীকার করেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪