ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয়

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৯:৪৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৯:৪৭:২২ অপরাহ্ন
জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয়
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ কিংবা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট মানেই উন্মাদনার চরম শিখর। সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও ছড়িয়ে পড়ে এই ফুটবল জ্বর। প্রিয় দলের জার্সি গায়ে জড়ানো, সামাজিক মাধ্যমে তর্ক-বিতর্ক আর পছন্দের খেলোয়াড়কে নিয়ে মেতে ওঠেন তারকারা।

বাংলাদেশে ফুটবল উন্মাদনা মানেই মূলত আর্জেন্টিনা আর ব্রাজিলের চিরন্তন দ্বৈরথ। তবে এই চেনা স্রোতের বিপরীতে গিয়ে নিজের ভিন্ন পছন্দের কথা জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ফুটবল নিয়ে নিজের ভালো লাগার পাশাপাশি ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ আড্ডা-গল্পে শেয়ার করেছেন তিনি।
.
সাক্ষাৎকারে ফুটবলে নিজের আগ্রহের কথা জানিয়ে জয়া আহসান হাসতে হাসতে বলেন, ফুটবলে আমার বেশ আগ্রহ আছে। শেষবার রাশিয়াতে গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপ দেখেছিলাম, তবে এবার আর যাওয়া হয়নি। পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়। রোনালদোকে খুব ভালো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।
.
ফুটবল উন্মাদনার বাইরে এই সাক্ষাৎকারে উঠে এসেছে জয়া আহসানের আসন্ন সিনেমা ও ব্যক্তিগত জীবনের গল্প। আগামী ১ জুলাই এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিন নিয়ে জয়া জানান, জন্মদিন থাকলেও তিনি খুব একটা উদযাপন করার মানুষ নন। তবে বন্ধুবান্ধব, কাছের আত্মীয় আর অনুরাগীরা খুব ভালোবেসে মনে রাখায় দিনটিতে নিজেকে কিছুটা স্পেশাল মনে হয়। ছোটবেলায় প্রজাপতি ড্রেস পরে কাটানো জন্মদিনের স্মৃতি মনে পড়লেও, এই সময়ে এসে এসব উদযাপনে কিছুটা লজ্জাই পান বলে জানান তিনি।

আগামী জুলাই মাসেই মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। বাণিজ্যিক সফল সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র মুক্তির তিন বছর পর এর সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। সফল ছবির দ্বিতীয় ভাগ পর্দায় আনার ক্ষেত্রে এক ধরণের মানসিক চাপ অনুভব করলেও জয়া আশাবাদী যে দর্শকের এটি ভালো লাগবে। তিনি জানান, এবারের গল্পে নাটকীয় জায়গাগুলো আরও বেশি জোরালো হয়েছে এবং আগের চরিত্রগুলোর জীবনের দীর্ঘ জার্নির পাশাপাশি নতুন কিছু চরিত্রের সমাগম ঘটেছে।

এদিকে, দীর্ঘদিন ধরে কলকাতার চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন জয়া আহসান। ওপারে কাজের অভিজ্ঞতা এবং টলিউডে নিজের অবস্থান নিয়ে তিনি স্পষ্ট জানান, আমি বাংলা ছবির জন্য কাজ করি। এটা ঠিক যে আমি আরেকটি দেশের পাসপোর্ট ক্যারি করি, কিন্তু এতদিন ধরে এখানে কাজ করছি যে কোনোভাবে মনে হয় না আমি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ। যদি এখানকার বাসিন্দা হতাম, তাহলেও হয়তো যে পরিমাণ কাজ করছি এইটুকুই করতাম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী