ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নতুন পোশাকে পুলিশ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৮:৫২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৮:৫২:২৫ অপরাহ্ন
নতুন পোশাকে পুলিশ নতুন পোশাকে পুলিশ
গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি প্যান্টে আবার ফিরল বাংলাদেশ পুলিশ। গত জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সংস্কারের অংশ হিসেবে পোশাকে বড় পরিবর্তন আনা হয়েছিল। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার গঠনের পর আগের সেই পোশাক আবার বদলে ফেলার সিদ্ধান্ত হয়। সরকারের নতুন সিদ্ধান্তের পর বুধবার (১ জুলাই) থেকে পুলিশ সদস্যদের নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে আইজিপিকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ জানান, আজ থেকে নতুন পোশাক পরছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব পুলিশ সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সব সদস্যই এই পোশাক পাবেন। বর্তমানে যারা পেয়েছেন, তারা নতুন ইউনিফর্মেই মাঠে দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কার ও ইউনিফর্ম পরিবর্তনের জোর দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছর ২০ জানুয়ারি আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের শার্টের রং আয়রন বা লোহা-ধূসর এবং প্যান্টের রং কফি শেল বা কফি-বাদামি ধূসর করা হয়। গত বছরের ২৫ নভেম্বর এই নতুন পোশাকে মাঠে নেমেছিল পুলিশ।

তবে সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক পুলিশ সদস্য পোশাক পরিবর্তনের বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি এবং পোশাকের রং নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। নতুন সরকার ক্ষমতায় আসার পর পুলিশের পোশাক আবার পরিবর্তনের দাবি জোরালো হয়। এর ধারাবাহিকতায় গত ১৮ জুন পোশাকের রং পরিবর্তন করে নতুন প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।

নতুন প্রজ্ঞাপনে পুলিশের শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্টিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং–সংক্রান্ত বিধানেও বড় পরিবর্তন আনা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগের লোহা-ধূসর রঙের শার্টের পরিবর্তে এখন নীল রঙের শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার যুক্ত করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার বা প্যান্ট হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। আর শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে চারটি পকেট ও সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।

প্রজ্ঞাপনে নারী পুলিশের পোশাকের বিষয়েও বিস্তারিত বলা হয়েছে। নারী পুলিশ সদস্যরা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরা যাবে। এ ছাড়া নারী পুলিশ সদস্যরা চাইলে অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ বা হিজাব ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন এবং গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক পরার সুযোগ পাবেন।

মৌসুম অনুযায়ী শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে এই প্রজ্ঞাপনে। যেখানে গ্রীষ্মকালে শার্ট হবে অর্ধহাতা এবং শীতকালে শার্ট হবে পূর্ণহাতা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী