ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৯:১১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৯:১১:৪৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি  টাকার অনিয়মের অভিযোগ ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ
 ঠাকুরগাঁওয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইন্টারনেট সেবা প্রদানের নামে কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠেছে |

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ টেলিওয়ের কমিউনিকেশন (ইডিসি) নামের একটি প্রতিষ্ঠান অনেক বিদ্যালয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি (রাউটার/ডিভাইস) স্থাপন করলেও নিয়মিত ইন্টারনেট সংযোগ না দিয়েই মাসের পর মাস বিল উত্তোলন করে আসছে|

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় মোট ৯৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৫৪টি বিদ্যালয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির ইন্টারনেট সেবা চুক্তি রয়েছে |

চুক্তি অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ের বিপরীতে প্রতি মাসে ১ হাজার টাকা করে বিল পরিশোধ করা হয় |

অভিযোগ রয়েছে, অনেক বিদ্যালয়ে কার্যকর ইন্টারনেট সেবা না থাকলেও নিয়মিত বিল উত্তোলন করা হয়েছে| এতে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক শিক্ষক| নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, আমরা বিদ্যালয়ে সামান্য দেরি করলে শোকজ বা অনুপস্থিত দেখানো হয় |

অথচ একটি প্রতিষ্ঠান সেবা না দিয়েই লাখ লাখ টাকা বিল নিচ্ছে, এটি দেখার যেন কেউ নেই| উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তাদের কাছেও এসেছে |

রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ১২২টি বিদ্যালয়ের মধ্যে সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে ২৩টি বিদ্যালয়ের বিল কর্তন করে বাকি বিল পরিশোধ করা হয়েছে | তিনি জানান, কোম্পানিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে| পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন বলেন, ১৫৩টি বিদ্যালয়ের বিল পরিশোধ করা হয়েছে |

বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, ৮৬টি বিদ্যালয়ের সঙ্গে চুক্তি ছিল এবং ৮৬টিরই বিল দেওয়া হয়েছে| তবে অনেক শিক্ষক ইন্টারনেট সেবা নিয়ে অভিযোগ করেছেন | তিনি বলেন, আগামী মাসিক সময় সভায় কোম্পানির প্রতিনিধিকে ডাকা হবে| শিক্ষকরা সেখানে সরাসরি অভিযোগ জানাবেন | ভবিষ্যতে এমন সমস্যা যাতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে | সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান(ভারপ্রাপ্ত) বলেন, যেসব বিদ্যালয়ের সঙ্গে চুক্তি ছিল, সেসব বিদ্যালয়ের বিল
পরিশোধ করা হয়েছে | 

তবে কোম্পানির সেবার মান সন্তোষজনক ছিল না | এখন থেকে সেবা যাচাই-বাছাই করেই বিল দেওয়া হবে |

এ ব্যাপারে টেলিওয়ের কমিউনিকেশনের স্থানীয় ম্যানেজার আব্দুল আওয়াল মুঠোফোনে জানান, কোম্পানির সাথে চুক্তি হওয়ার ২২ মাস, কিন্তু বিল পেয়েছি ধরেন ১২ মাসের এভাবে কি একটা কোম্পানি চলতে পারে | তাই অনেক বিদ্যালয়ের তার চুরি হয়েছে, রাউডার নেই,অনেক বিদ্যালয়ের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এগুলোর আমরা শুরু করেছি |

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন মুঠোফোনে বলেন, প্রতিটি বিদ্যালয়ের শিক্ষককে ইন্টারনেট সেবা পাওয়ার প্রত্যয়ন দিতে হবে | সেই প্রত্যয়নের ভিত্তিতেই উপজেলা শিক্ষা কর্মকর্তারা বিল পরিশোধ করবেন | প্রত্যয়ন ছাড়া কোনো বিল দেওয়া হবে না|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী