ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ১০:১১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ১০:১১:১৫ অপরাহ্ন
আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস
রিয়্যালিটি শো লক আপ ২-এর অন্দরমহলে বিতর্ক যেন থামছেই না। এবার শোর অন্যতম আলোচিত প্রতিযোগী আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য। প্রিমিয়ারের দিন স্বামী অভিনেতা গৌরব খান্নার সঙ্গে বিচ্ছেদের কথা প্রকাশ্যে এনে আলোচনায় এসেছিলেন আকাঙ্ক্ষা। এবার শো-এর ভেতরেই তাঁর একটি ব্যক্তিগত বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত হয়, যখন আকাঙ্ক্ষা প্রতিযোগী শ্রেয়া কালরার বিরুদ্ধে একটি চার্জশিট দাখিল করেন। এতে ক্ষুব্ধ হয়ে শ্রেয়া পাল্টা পদক্ষেপ নেন। অভিযোগ, খেলার কৌশল হিসেবে আকাঙ্ক্ষার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় জানা একটি বিষয় তিনি সহ-প্রতিযোগী সুফি মোতিওয়ালার কাছে প্রকাশ করেন।

একটি পর্বে দেখা যায়, শ্রেয়া সুফিকে প্রশ্ন করেন, “আমি যদি এই গোপন কথাটি প্রকাশ করি, তাহলে কি আমি খারাপ মানুষ হয়ে যাব?” উত্তরে সুফি বলেন, “না, এটাই তো খেলা।” এরপরই শ্রেয়া দাবি করেন, আকাঙ্ক্ষা নিজেকে উভকামী হিসেবে পরিচয় দিয়েছেন। এই মন্তব্যের পরই ক্যামেরা আকাঙ্ক্ষার প্রতিক্রিয়ার দিকে যায়।

সুফি বিষয়টি নিজেদের মধ্যেই রাখার পরামর্শ দিলেও শ্রেয়া জানান, শোর নিয়ম অনুযায়ী তিনি এই তথ্যকে খেলায় ব্যবহার করেছেন। তাঁর বক্তব্য, আকাঙ্ক্ষার দেওয়া একটি সিক্রেট প্রকাশ হয়ে যাওয়ায় তাঁর গেমের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, শো-এর শুরু থেকেই আকাঙ্ক্ষার ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রে রয়েছে। প্রিমিয়ারের দিন তিনি জানিয়েছিলেন, স্বামী গৌরব খান্নার সঙ্গে তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে এবং গত এক বছর ধরে তাঁরা আলাদা থাকছেন। তবে তাঁদের মধ্যে কোনও তিক্ততা নেই বলেও জানিয়েছিলেন তিনি।

অন্যদিকে, গৌরব খান্নাও প্রকাশ্যে আকাঙ্ক্ষার পাশে দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁদের মধ্যে এখনও পারস্পরিক সম্মান ও সমর্থন রয়েছে এবং তিনি চান আকাঙ্ক্ষা শো-এ ভালো খেলুন ও সফল হন।

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির সম্পর্ক নিয়ে যেখানে একসময় দর্শকদের মধ্যে আগ্রহ ছিল, সেখানে ‘লক আপ ২’-এর এই নতুন বিতর্ক আকাঙ্ক্ষার ব্যক্তিগত জীবনকে ফের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ