ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ১০:৩২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ১০:৩২:০৪ অপরাহ্ন
বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন
বর্ষা এসে গিয়েছে রাজ্যে। কখনও ঝিরিঝিরি, কখনও বা মুষলধারে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির মরসুমে বাড়ির বাগানে ফলাতে পারেন রকমারি সব্জি। আর তাই বর্ষা এলে অনেকেরই বাগান করার উৎসাহ বেড়ে যায়। এই সময়ে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকে, তাপমাত্রাও গাছপালার বৃদ্ধির জন্য অনুকূল হয়। ফলে ছাদ, বারান্দা বা বাড়ির ছোট্ট ফাঁকা জায়গাতেও নানা ধরনের সব্জি সহজে ফলানো সম্ভব। সামান্য যত্ন নিলেই কয়েক মাসের মধ্যে রান্নাঘরের জন্য টাটকা সব্জির জোগান মিলতে পারে।

বর্ষায় কোন কোন সব্জি ফলাবেন বাড়িতে?

ঢেঁড়স

বর্ষাকালে চাষের জন্য সবচেয়ে জনপ্রিয় সব্জিগুলির মধ্যে অন্যতম ঢেঁড়স। এই গাছ দ্রুত বাড়ে এবং খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। বড় টব বা ছোট জায়গাতেও সহজে চাষ করা যায়। নিয়মিত ফলন পাওয়ার কারণে নতুন বাগানপ্রেমীদের কাছেও এটি অত্যন্ত জনপ্রিয়। এই চাষে খুব বেশি খাটনির নয় বলে সুবিধাজনক।

করলা

করলা চাষের জন্যও বর্ষা উপযুক্ত সময়। লতানো এই গাছ আর্দ্র পরিবেশে ভাল জন্মায় এবং মাচা পেলে দ্রুত ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যসচেতনদের কাছে করলার চাহিদা থাকায় অনেকে বাড়িতেই এর চাষ করেন। মাচাতেই করলা চাষ বেশি ভাল হয়। তবে ইচ্ছে হলে মাটিতেও চাষ করতে পারেন। সে ক্ষেত্রে জমি একটু উঁচু হওয়া প্রয়োজন। করলা হওয়ার পর সেটি মাচায় করে উপরের দিকে তুলে দিতে পারেন। সরাসরি বীজ মাটিতে না পুঁতে কোকোপিটের মধ্যে রেখে চারা তৈরি করে নিতে পারেন।

ঝিঙে

ঝিঙে বর্ষাকালের আর একটি পরিচিত সব্জি। পর্যাপ্ত আলো পেলে গাছ দ্রুত বেড়ে ওঠে এবং নিয়মিত ফল দেয়। তবে গাছের গোড়ায় জল জমে থাকলে সমস্যা হতে পারে। তাই জল নিষ্কাশনের দিকে নজর দেওয়া প্রয়োজন। সাদা মাছি বা পোকার আক্রমণ বেশি হয় বর্ষার সময়ে। তাই পোকামাকড় তাড়াতে বিশেষ ব্যবস্থা নিলেই টাটকা সব্জি ফলবে আপনার বাগানে। মাটির বদলে কোকোপিটে চারা তৈরি করার পর মাটিতে রোপণ করতে পারেন। তাতে বেশি ভাল ফলন পাওয়া যাবে।

বেগুন

এই সব্জি অবশ্য শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই ভাল ফলন দেয়। তবে বর্ষায় এটি চাষ করা বেশি সুবিধাজনক। বড় টবে লাগালেও ভাল ফল পাওয়া যায়। নিয়মিত যত্ন এবং সঠিক সার প্রয়োগ করলে একটি গাছ থেকেই দীর্ঘ দিন ধরে বেগুন পাওয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রেও পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচানো দরকার।

কাঁচালঙ্কা

রান্নাঘরের অপরিহার্য সব্জি লঙ্কাও বর্ষায় সহজে চাষ করা যায়। অল্প জায়গাতেই গাছ বেড়ে ওঠে এবং নিয়মিত লঙ্কার ফলন হয়। তাই বারান্দার ছোট্ট টবেও লঙ্কা গাছ রাখা যায়। কিন্তু পোকা থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী