ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ১০:৫৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ১০:৫৫:৩৯ অপরাহ্ন
পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট
রাজশাহীর পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ট্রাকভর্তি ১৯টি মহিষ লুট করেছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুঠিয়া উপজেলার তারাপুর ও মাইপাড়া এলাকার মধ্যবর্তী মহাসড়কে এ ঘটনা ঘটে।

ডাকাতরা একটি ড্রাম ট্রাক দিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে মহিষবাহী ট্রাকের গতিরোধ করে। পরে ট্রাকের চালক, সহকারী ও সঙ্গে থাকা আরও দুজনকে জিম্মি করে সিরাজগঞ্জে নিয়ে গিয়ে একটি পাটখেতে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রেখে যায়।

এ ঘটনায় বুধবার বিকেল ৫টার দিকে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা মহিষ ব্যবসায়ী গোলাপ নবী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের কয়েকজন ব্যবসায়ী সিলেট জৈন্তাপুর এলাকার হরিপুর হাট থেকে ৩৮টি মহিষ কিনে দুইটি ট্রাকে করে রাজশাহীর সিটি হাটে নিয়ে আসছিলেন। পথে পুঠিয়া উপজেলার তারাপুর ও মাইপাড়া বাজারের মাঝামাঝি নির্জন স্থানে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল একটি ড্রাম ট্রাক দিয়ে মহিষবাহী ট্রাকের পথরোধ করে।

এরপর ডাকাতরা ট্রাকের চালক, চালকের সহকারী এবং সঙ্গে থাকা আরও দুইজনকে মারধর করে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে জিম্মি করে। পরে মহিষবোঝাই ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চারজনকে সঙ্গে করে সিরাজগঞ্জের কাচিকাটা টোল প্লাজার আগে একটি পাটখেতে ফেলে রেখে যায়।

ভুক্তভোগীরা পরে নিজেদের বাঁধন খুলে মুক্ত হন এবং মহিষের মালিকদের সঙ্গে যোগাযোগ করেন। পরে গোলাপ নবী বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মহিষের মালিকদের একজন গোলাপ নবী এ ঘটনায় থানায় মামলা করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী