ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৬:৪৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৬:৪৬:৫০ অপরাহ্ন
সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে ছবি: সংগৃহীত
সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। সেই বিতর্কে নায়িকার পাশে অভিনেত্রী রিচা চড্‌ঢা। পরিবেশসচেতনতা নিয়ে ছেলেকে ঘিরে দিয়া যে অভিজ্ঞতার কথা এক পডকাস্টে ভাগ করে নিয়েছিলেন, সেই ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। অনেকেই অভিযোগ করেন, দিয়া ও তাঁর পাঁচ বছরের ছেলের আচরণ ‘অহঙ্কারী’ এবং ‘সুবিধাভোগী মানসিকতা’র পরিচয় দেয়। সেই সমালোচনারই জবাব দিলেন রিচা।

ঘটনার সূত্রপাত একটি পডকাস্টে। অভিনেত্রী সোহা আলি খানের অনুষ্ঠানে দিয়া জানান, এক দিন তাঁদের বাড়িতে প্লাস্টিকের ব্যাগ ও প্লাস্টিকের স্ট্র-সহ ডাবের জল পৌঁছে দিয়েছিলেন এক কর্মী। দরজা খুলে দিয়া-পুত্র নাকি ওই ব্যক্তিকে জানায় যে, তাঁদের বাড়িতে প্লাস্টিক ব্যবহার করা হয় না। তাই প্লাস্টিকের ব্যাগ ও স্ট্র-টি ফেরত নিয়ে যেতে অনুরোধ করে সে। দিয়া এই ঘটনাকে পরিবেশসচেতনতার শিক্ষা হিসাবে তুলে ধরলেও, সেই বক্তব্যের একটি অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা।

এরই মধ্যে এক অনুরাগীর দাবি, পরিবেশরক্ষার কথা বললেও দিয়া নাকি নিজে বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন। সেই পোস্ট পুনরায় ভাগ করে নিয়ে দীর্ঘ প্রতিক্রিয়া জানান রিচা চড্‌ঢা।

রিচা লেখেন, “অভিনেতারা কেন অনেক সময় কোনও বিষয়ে মুখ খুলতে চান না, এই ঘটনা তারই উদাহরণ।” তাঁর কথায়, কিছু মানুষ যে কোনও পরিস্থিতিতেই শিল্পীদের আক্রমণ করেন। এমনকি পাঁচ বছরের একটি শিশুকেও কটাক্ষ করতে পিছপা হন না। তাঁর দাবি, বিশেষ সুবিধাপ্রাপ্ত কোনও নারী যদি প্রচলিত বিনোদনের গণ্ডি ছাড়িয়ে অন্য কোনও বিষয়ে কথা বলেন, তা হলেই তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়।

দিয়ার পরিবেশ সংক্রান্ত কাজের কথাও তুলে ধরেন রিচা। তাঁর দাবি, বাঁশ থেকে কাগজ তৈরির একটি সংস্থার সঙ্গে যুক্ত দিয়া, যেখানে গাছ না কেটেই কাগজ তৈরি হয়। পাশাপাশি, প্লাস্টিক পুনর্ব্যবহার করে সানগ্লাস তৈরি করার একটি সংস্থার সঙ্গেও যুক্ত তিনি। জলবায়ু পরিবর্তন নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিও প্রযোজনা করেছেন দিয়া।

রিচার দাবি, তিনি দিয়াকে কেবল বৈদ্যুতিক গাড়িতেই যাতায়াত করতে দেখেছেন। পাশাপাশি জানান, বিয়েতে উপহার হিসাবে রিচাকে ১১০০টি গাছ দিয়েছিলেন দিয়া। পরে নিজের সন্তানের জন্মের সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও গাছ উপহার দেওয়ার অনুপ্রেরণা সেখান থেকেই পেয়েছিলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ